1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

জাতীয় জন্ম নিবন্ধন দিবসে সেরার কাতারের ঝিকরগাছা পৌরসভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১৬০ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল, ঝিকরগাছা (যশোর) :

জাতীয় জন্ম নিবন্ধন দিবস ‘নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভাণ্ডার গড়ব’ এই স্লোগানকে সামনে রেখে যশোর জেলার সকল পৌরসভা ও ঝিকরগাছা উপজেলার সকল ইউনিয়নের মধ্যে আগস্ট-সেপ্টেম্বর/২২ জন্ম ও মৃত্যু নিবন্ধনে প্রথম স্থান অর্জন করেছে ঝিকরগাছা পৌরসভা। বৃহস্পতিবার সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খাঁনের নিকট থেকে পুরষ্কার গ্রহণ করছেন ঝিকরগাছা পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল। এছাড়াও সকল উপজেলা ও সকল পৌরসভার ওয়ার্ড ভিত্তিক জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠত্ব অর্জন করায় জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খানের নিকট থেকে পুরষ্কার গ্রহণ করছেন ঝিকরগাছা পৌরসভার ৪,৫ ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর (সংরক্ষিত আসন) মোছাঃ জেসমিন সুলতানা। এসময় উপস্থিত ছিলেন জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) হুসাইন শওকত সহ জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য নেতৃবৃন্দ।
পুরস্কার পাওয়ার বিষয়ে ঝিকরগাছা পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল বলেন, কাজ করলে তার প্রতিদান পাওয়া যায়। আমরা কাজ করেছে বলে আজ আমাদেরকে জেলা প্রশাসক তার নিজ হাতে পুরস্কার তুলে দিলেন। আমি আশাকরি সবাই যদি ভালো কাজ করে তাহলে বঙ্গবন্ধুর কাঙ্খিত সোনার বাংলা গড়তে আমাদের বেশি সময় লাগবে না। আসুন সবাই মিলে সঠিক কাজ করে আমরা সোনার বাংলা গড়ে তুলি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT