1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

চুকনগর বাজারের যতীন কাশেম রোড পরিদর্শন করেন হারুন-অর-রশিদ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ২৩৭ বার পঠিত

সরদার বাদশা নিজস্ব প্রতিনিধি।

 

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ৫নং আটলিয়া ইউনিয়নের চুকনগর শহরের যতীন কাশেম রোডের দুই পাশে দীর্ঘদিন যাবৎ অপ দখলে থাকা যায়গা পুনরুদ্ধার করে খুলনা জেলা পরিষদ। গতকাল উদ্ধারকৃত যায়গায় পরিদর্শন করেন খুলনা জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব হারুন-অর-রশিদ তিনি বলেন সরকারের নিয়ম-নীতি মেনে চুকনগর বাজার এর পানি নিষ্কাশনের ড্রেন ও জেলা পরিষদের রেভিনিউ আদায় শর্তে দোকান নির্মাণ করা হবে ।খুলনা জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আরো বলেন সরকারের নিয়ম-নীতি মেনে জনসাধারণের কল্যাণে কাজ করবে তিনি, চুকনগর বাজারের কমিটির দীর্ঘদিনের দাবি চুকনগর বাজারের ড্রেন নির্মাণ ও বিদ্যুৎ খুঁটি অপসারণ করে সুশৃংখল নিয়ম তান্ত্রিক ভাবে অন্যত্র সরিয়ে নেবার আশ্বাস দেন তিনি, তিনি আরো বলেন জনগণের কল্যাণে সরকারের নিয়ম-নীতির মধ্য দিয়ে কাজ করবেন । এ সময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আঃ ওয়াদুদ, ও ৫ নং আটলিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ কুমার রায় , ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তা। আরো উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম ফারুক হোসেন, ও চুকনগর বাজার বণিক সমিতির সভাপতি প্রহ্লাদ ব্রহ্ম সাধারণ সম্পাদক সরদার অহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা সরদার সিরাজুল ইসলাম ও ৫ নং আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার শরিফুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT