1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

চুকনগর দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি সরদার বাদশা।

ডুমুরিয়ার চুকনগরে মোটর বাইকসহ ২ (দুই) ছিনতাইকারিকে আটক করেছে থানা পুলিশ।২২ ই আগস্ট রবিবার আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২ টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার চুকনগর মালতিয়া মৎস আড়ৎএর সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানিয় সুত্রে জানা যায়, ডুমুরিয়া থানাধীন মালতিয়া গ্রামের শিখা রানী (৪৪) চুকনগর বাজার থেকে ভ্যান যোগে বাড়িতে ফিরছিলেন। মালতিয়া মৎস আড়ৎ অতিক্রম করার সময় পিছন দিক থেকে আসা একটি নম্বর বিহীন লাল-কালো পালসার মোটরসাইকেলে থাকা দুই ছিনতাই কারি শিখারানীর গলায় একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন ছিনতাইকারীর মোটর বাইককের পিছু ধাওয়া করে
খুলনা জেলার সদর থানার দক্ষিণ টুটপাড়া বর্তমান ঠিকানা খুলনা জেলার পাইকগাছা খানার মৌখালী গ্রামের মৃত আবুল হোসেন ঢালী সন্তান ১,মিজানুর রহমান ঢালী মিজান (৩২)ও জেলার কয়রা থানার হরিহরনগর গ্রামের মোঃ শাহাজান গাজীর সন্তান ২,হাবিবুল্লা গাজী (২৯)কে হাতেনাতে আটক করে। এরপর বিক্ষুব্ধ জনতা গণধোলাই দিয়ে তাদের থানা পুলিশের কাছে সোপর্দ করে।

এসময় ছিনতাই করা স্বর্ণের চেইনসহ ছিনতাইকাজে ব্যবহৃত মোটর সাইকেল ও একটি স্টীলের স্প্রিং এর চাকু উদ্ধার পূর্বক তালিকা মুলে জব্দ করা হয়েছে।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান,ঘটনার সাথে জড়িত থাকার অপরাধের থানায় ছিনতাই মামলা দায়ের হয়েছে। আজ রবিবার আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া আসামী মোঃ মিজানুর রহমান ঢালী ওরফে মিজানের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT