1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

চাঁদপুরে স্বামীর করা যৌতুকের মামলায় স্ত্রী কারাগারে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ১৯০ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী, চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

 

চাঁদপুরে স্বামীর করা যৌতুকের মামলায় স্ত্রী কারাগারে পাঠিয়েছে আদালত। ২৬ আগষ্ট বৃহস্পতিবার চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও আমলী আদালত (মতলব উত্তর ) বিচারক মোঃ কফিল উদ্দিন এ আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায় মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সুজাতপুর গ্রামের দুলাল মিজির কন্যা মনি আক্তার মিতুর ।

একই উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের উত্তর গাজীপুর গ্রামের সিরাজ বাগের ছেলে নুর মোহাম্মদ এর সাথে ২ লক্ষ ৫০ হাজার টাকা দেন মোহরে দুই বছর আগে বিবাহ হয়।

বিবাহের পর থেকে বিভিন্ন মাধ্যমে স্ত্রী ও তার পরিবার নুর মোহাম্মদ এর কাছে ৩ লক্ষ টাকা যৌতুক দাবী করে আসছে।

ফলে নূর মোহাম্মদ বাদী হয়ে গত ১৫ জুলাই চাঁদপুরে আমলী আদালতে মনি আক্তার মিতু (২১) মেহেদী হাসান (২৬) দুলাল মিজির(৪৮) বিরুদ্ধে এজাহার দাখিল করে। পরে বিচারক মামলাটি আমলে নিয়ে (সি.আর ১৮৯/২১ মামলায়) আসামী মনি আক্তার মিতু সহ সকলের বিরুদ্ধে সমন দেয়।

আসামী মনি আক্তার মিতু বৃহস্পতিবার(২৬ আগষ্ট) আদালতে জামিন নিতে গেলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। অপর আসামি মেহেদী হাসান ও দুলাল মিজিকে জামিন দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT