1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

চাঁদপুরে জাতীয় শোক দিবসে গ্রামীণ ব্যাংকের পৌনে ২ লাখ গাছের চারা বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২৩২ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী চাঁদপুর জেলা প্রতিনিধি ঃ

 

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গ্রামীণ ব্যাংক ২০২১ সালে ১০ কোটি ফলদ ও ঔষধি গাছের চারা রোপণের কর্মসূচি গ্রহণ করেছে । এরই ধারাবাহিকতায় আগস্ট মাসে দু’ কোটি বৃক্ষরোপণ এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

 

চাঁদপুরে আজ ১৫ আগস্ট সকাল সাড়ে ১০টায় জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর জেলার জোনাল অফিসের অধীন ৯ উপজেলায় ও ৫৪ শাখার মাধ্যমে ১ লাখ ৭৯ হাজার গাছের চারা বিতরণ করে।

 

গ্রামীণ ব্যাংকের চাঁদপুর চাঁদপুর এরিয়া অফিস এর আওতাধীন তরপুরচন্ডী চাঁদপুর শাখায় বৃক্ষরোপণ কর্মসূচির ৩৬ ও ৩৮তম কেন্দ্র সদস্যদের মাঝে ঐ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর যোনের যোনাল ম্যানেজার মো.খোরশেদ আলম,এরিয়া ম্যানেজার বিশ্বজিৎ কুমার মজুমদার,প্রোগ্রাম অফিসার মো.তাজউদ্দীন আহমেদ, গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির যোন প্রতিনিধি মোশারফ হোসেন মুন্সী,শাখা ব্যবস্থাপক মো.নাজমুল হোসেন, সেকেন্ড অফিসার মো. সাঈদ আহমেদসহ সকল সহকর্মীগণ । এরপর যোনাল ম্যানেজার সদস্যদের আঙ্গিনায় ১ টি গাছের চারা রোপণ করেন।

 

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের প্রত্যেক সদস্য ও সহকর্মীগণ ২ টি করে গাছের চারা লাগানোর মাধ্যমে সারা দেশে ১ কোটি বৃক্ষরোপন কর্মসূচিতে সম্পৃক্ত হবে। এর অংশ হিসেবে গ্রামীণ ব্যাংক চাঁদপুর জেলায় ৮৯ হাজার ১শ ১০ জন সক্রিয় সদস্য ও ৩০৬ জন সহকর্মী ১ লাখ ৭৯ হাজার গাছের চারা রোপণ করেছেন।

 

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরহমানের ৪৬তম সাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর যোনাল অফিস, গ্রামীণ ব্যাংক দোয়া মাহফিলে জাতির পিতার রুহের মাগফেরাত ও দোয়া কামনা করা হয় ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT