1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

গজারিয়ায় অস্ত্রসহ ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন  আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ১৮১ বার পঠিত

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় হোসেন্দী ইউনিয়ন ছাত্রলীগ কমিটির যুগ্মসাধারণ সম্পাদক নাসির উদ্দিন কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছেন গজারিয়া থানা পুলিশ ।

 

শনিবার রাত আটটায় উপজেলা নির্বাহি অফিসার বাসভবন এলাকা থেকে নাসির উদ্দিনকে আটক করা হয়। আটককৃত নাসিরুদ্দিন হোসেন্দী ইউনিয়ন ,হোসেনদি আশরাফী গ্রামের খোকন মিয়ার ছেলে।

 

গজারিয়া থানা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মোজাম্মেল হোসেন জানান আমি ঢাকায় ছিলাম। আটক নাসির উদ্দিনকে উপজেলা নির্বাহি অফিসার বাসভবন এলাকা থেকে আনসার সদস্যরা আটক করে তাকে গজারিয়া থানায় দেয়া হয়েছে।

 

হোসেন্দী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রিফাত হোসেন জানান আটক নাসির উদ্দিন, হোসেন্দী ইউনিয়ন ছাত্রলীগ কমিটির যুগ্মসাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

 

অস্ত্রসহ নাসিরুদ্দিন আটক সংবাদটি পেয়ে আমি ব্যক্তিগতভাবে লজ্জিত ।আমার কমিটিতে এই ধরনের সদস্য প্রত্যাশা করি না।

গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন জানান একটি ছোরাসহ আটক নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT