1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন।

খুলনা জেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে ৫৩৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে শেখ হারুনুর রশীদ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১৫২ বার পঠিত

সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক।

খুলনা জেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও জেলা সভাপতি শেখ হারুনুর রশীদ। মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫৩৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমএম মোর্ত্তজা রশিদী দারা পেয়েছেন ৪০৩ ভোট। রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে খুলনা জেলার ১০টি কেন্দ্রে একইসাথে ভোটগ্রহণ শুরু হয়। ভোটের শুরুতে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা ১১টার পর থেকে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। প্রতিটি কেন্দ্রের ভিতরে ও বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ভোটাররা কোন ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই ভোট প্রদান করেছেন। জানা যায়, নির্বাচিত চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও প্রায় ১১ বছর জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। শেখ হারুনুর রশীদ দীর্ঘ ৬১ বছরের রাজনৈতিক জীবনে ১৯৯১ সালের পর থেকে সাত বার খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। দুবার জাতীয় সংসদ সদস্য, বিরোধীদলীয় হুইপ, প্রায় ১১ বছর জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক পদে দায়িত্ব পালন করেন। জানা যায়, ২০১১ সালের ২০ ডিসেম্বর তিনি প্রথমবারের মতো খুলনা জেলা পরিষদের প্রশাসক নির্বাচিত হন। ২০১৭ সালের ২৯ জানুয়ারি তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পাঁচ বছরের মেয়াদ শেষে ২০২২ সালে শেখ হারুনুর রশীদ আবারও জেলা পরিষদের প্রশাসক মনোনীত হন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT