1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

খুলনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন কয়রা থানার ওসি এবিএম এস দোহা বিপিএম।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ২২২ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
খুলনা জেলার কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম এস দোহা (বিপিএম) জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন।
গত বৃহস্পতিবার সকালে খুলনা জেলার মাসিক অপরাধ সভায় এবিএম এস দোহা কে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসবে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান (বিপিএম) বিশেষ এই সম্মাননা পুরস্কার, সনদ ও স্মারক তুলে দেন।
উল্লেখ্য যে, তিনি কয়রা থানায় যোগদানের সাথে সাথে আইন শৃংখলা রক্ষায় প্রশংনীয় ভূমিকা রাখা, সুন্দরবনের জীব ও বৈচিত্র রক্ষায় কার্যকর সফল অভিযান, মাদক, ওয়ারেন্ট তামিলকারী ও দাপ্তরিক কর্মকাণ্ড এবং সাফল্য মণ্ডিত বিভিন্ন কার্যক্রম সুষ্ঠু, সুন্দর, নির্ভুল ও সুচারুরূপে প্রতিপালন করায় সার্বিক বিবেচনায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনিত হন।
এর আগেও বিভিন্ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় বিভিন্ন জেলা ও উপজেলায় শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার লাভ করেন চৌকস এই পুলিশ অফিসার।
কয়রা থানায় যোগদানের পরেই বিক্ষুদ্ধ জনতার একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় নিজে আগুন নিয়ন্ত্রণে আনার ভূমিকায় সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন। এছাড়াও কয়রায় সন্ত্রাসী, চোরাকারবারী, মাদক ব্যবসায়ী, বিষ দিয়ে মাছ আরোহণকরীদের বিরুদ্ধে কঠোর অবস্থান ও সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে প্রতিনিয়ত সকল শ্রেণী পেশার মানুষের কাছে প্রশংসিত হচ্ছেন।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ১৫/০৭/২২ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT