1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালী ঘটনার প্রতিবাদে পাইকগাছায় মানববন্ধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ২১৭ বার পঠিত

রাকেশ সরকার পাইকগাছা খুলনা থেকে।

 

খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালী গ্রামের অর্ধ শতাধিক হিন্দু পরিবারের উপর হামলা, মন্দিরে প্রতিমা, দোকানপাট ও ঘরবাড়ী ভাংচুর, লুট এবং সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র মন্ডলের নৃশংশ হত্যার প্রতিবাদে এবং সরকারী বাজেটে ৩ হাজার কোটি টাকা বরাদ্দের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শুক্রবার (১৩ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি এ্যাড. শিবুপ্রসাদ সরকারের সভাপতিত্বে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা রমেন্দ্রনাথ সরকার। বিশেষ অতিথি উপদেষ্টা অবঃ অনারারী ক্যাপ্টেন মোহনলাল দাশ, জেলা নেতা মহানন্দ অধিকারী, সহ-সভাপতি প্রদীপ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক জীবন কিশোর রায়, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল।

 

সাধারণ সম্পাদক প্রভাষক রবীন্দ্রনাথ কর্মকার এর সঞ্চালনায় এসময়ে উপস্থিত ছিলেন, জগদীশ রায়, কনক সরকার, প্রশান্ত সরকার, পরেশ মন্ডল, সন্তোষ সরকার, অসীম দাশ, প্রদীপ মন্ডল, সুজিত মন্ডল, সাবেক কাউন্সিলর প্রভাষ মন্ডল, শ্যামপদ মন্ডল, দীপংকর সরকার,বন্দনা দাশ,সুমিত্রা দাশ, আশুতোষ সরকার, নন্দলাল সরকার, উত্তম ঢালী, প্রভাষক আব্দুল ওহাব বাবলু, তাপস সাধু, নীলকোমল অধিকারী, প্রীতিশ মন্ডল, বিলাস কবিরাজ, রিপন সরদার, দিপংকর, সন্তোষ সানা, ধীমান মন্ডল প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT