1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

খুলনায় স্কুলছাত্রীকে গনধর্ষণ: গ্রেপ্তার ৩

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২৮৯ বার পঠিত

সোনাই ডেক্স:খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, ঢাকার বাড্ডা-কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন খানজাহান আলী থানার আটরা এলাকার আমজাদ শিকদারের ছেলে মো. সাগর আলী (২৬), মসিয়ালী এলাকার রেনু মিয়ার ছেলে মো. বিল্লাল (৩০) ও মসিয়ালী ১ নম্বর ওয়ার্ডের টোকন আলীর ছেলে মো. শফিক (২৬)।

পুলিশ কর্মকর্তা মিঠু বলেন, খানজহান আলী থানার পুলিশ বিভিন্ন সোর্স ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করে।“তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন।”আটরা রেললাইন কলাবাগান এলাকায় পরিত্যক্ত ভবনের ছাদে নিয়ে এক এসএসসি পরীক্ষার্থীকে গত সোমবার ওই তিনজন মিলে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।

খানহাজান আলী থানার ওসি শফিকুল ইসলাম বলেন, শহরের আফিল জুট মিল এলাকার একটি মসজিদের মোয়াজ্জেমের মেয়ে সোমবার সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে সাগর তাকে প্রেমের প্রলোভন দিয়ে নিয়ে যান।

দুপুরে হোটেলে খাওয়ার পর বিভিন্ন জায়গায় ঘুরিয়ে সন্ধ্যার দিকে আলিম সিটি গেট রেললাইন এলাকায় একটি পরিত্যক্ত ভনের ছাদে নিয়ে সাগর ও তার দুই বন্ধু ধর্ষণ করে পালিয়ে যান। এলাকাবাসী টের পেয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে খানজাহান আলী থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT