1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

কয়রায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২৪৭ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ – এ শ্লোগান সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে কয়রায় সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুলাই শনিবার সকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে স্থানীয় মৎস্য ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা মৎস্য অফিসার আমিনুল হক মৎস্য চাষের উপর বিভিন্ন বিষয় তুলে ধরেন। এসময় তিনি জানান, ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জনগণকে মৎস্য চাষে সম্পৃক্ততা বাড়াতে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, র‌্যালি, মাছের পোনা অবমুক্তসহ বিভিন্ন কর্মপরিকল্পনা। এছাড়া মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্য পুরষ্কার প্রদান, ভিডিও চিত্র প্রদর্শনী কর্মসূচির আয়োজন করা হয়েছে। মত বিনিময় সভায় কয়রার কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ২৩/০৭/২২ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT