1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

কয়রায় গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭১ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউ‌নিয়নের গিলাবা‌ড়ী কু‌চির মোড় নামক স্থানে বসবাসকারী এক ম‌হিলার গায়ে এ‌সিড নিক্ষেপের অ‌ভিযোগ পাওয়া গেছে।

২৩ সেপ্টেম্বর, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে শামীমা নাসরিন (৩৫) নামক গৃহবধ‌ুর শরীরে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তরা এ‌সিড নিক্ষেপ করেছে বলে ভুক্তভোগী ও তার প‌রিবারের দা‌বী। তি‌নি স্থানীয় আব্দুল গফ্ফার গাজীর মেয়ে।

আহত শামীমা বলেন, নিজ শয়ন কক্ষে প্রতি‌দিনের ন‌্যায় ঘু‌মিয়ে প‌ড়ি। আক‌ষ্মিক শরীরে জ্বালা পোড়ায় জেগে উ‌ঠি এবং চিৎকার দি‌য়ে বা‌ড়ীর সকলকে ডা‌কি। তবে কে বা কারা এ‌সিড নিক্ষেপ ক‌রেছেন সেটা জা‌নেন না তি‌নি।

তি‌নি ভোর সা‌ড়ে ৫টায় কয়রা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি হন। বর্তমা‌নে খুলনা মে‌ডি‌কে‌ল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তির জন‌্য হাসপাতাল থে‌কে ছাড়পত্র নি‌য়ে‌ছেন।

হাসপাতা‌লের আবা‌সিক মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. সু‌জিত কুমার বৈদ‌্য ব‌লেন, মেজর তেমন কিছু দে‌খছি না, এ‌সিড কিনা স‌ন্দেহ হ‌চ্ছে। যতটুকু সমস্যা সেটুকু এখানে চিকিৎসা সম্ভব কিন্তু ভিকটিম খুলনায় যেতে যাচ্ছে তাই তাদের রেফার্ড করা হয়েছে।

কয়রা থানার অফিসার্স ইনচার্জ এ.বি.এম.এস. দোহা বলেন, সংবাদ পেয়ে আ‌মি নি‌জেই হাসপাতা‌লে যে‌য়ে তা‌দের সা‌থে স্বাক্ষাত ক‌রি। পরবর্তী‌ আইনানুগ ব‌্যবস্থা নেয়ার প্রস্তু‌তি চল‌ছে।

এর আগে গত ১১ জুলাই সকালে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় প্রভাবশালীরা এই গৃহবধূকে বাড়ী থেকে টেনে হিচড়ে একটি গাছের সাথে বেধে বিবস্ত্র করে মারধর করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঐ ঘটনা নিয়ে বিভিন্ন মি‌ডিয়ায় একাধিক প্রতিবেদন প্রকাশ/প্রচারের পর থানায় মামলা নেয় পুলিশ।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ২৪/০৯/২২ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT