1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে দুঃস্থ, অসহায় ও গৃহহীনদের মাঝে বিশেষ অনুদান প্রদান। কেশবপুরে জলাবদ্ধতা নিরসনের পর বেড়েছে মসলাজাতীয় ফসল হলুদের চাষ। প্রয়াণের ১৮ বছরেও জন্মস্থানে নির্মিত হয়নি রাজগুরু অগ্রবংশ মহাথেরোর ভাস্কর্য, বৌদ্ধ সমাজে ক্ষোভ। কালীগঞ্জে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও মারধরের অভিযোগ। পিঁপড়ে ও হাতির যুদ্ধ” গল্প গ্রন্থের জন্য তুলতুল পেলেন “বাবুই” বেস্ট সেলার অ্যাওয়ার্ড। কেংড়াছড়িতে গাজী কালী শাহ (রহ.) মাজারে বার্ষিক ওরশ উদযাপন। কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদ-এর পক্ষ থেকে বৃক্ষরোপণ। কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা । কয়রায় সাংবাদিকদের সাথে বিএনপি নেতা নুরুল আমিন বাবুলের মতবিনিময়। কেংড়াছড়ি মৈত্রী বনবিহার পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার।

কেশবপুরে দুঃস্থ, অসহায় ও গৃহহীনদের মাঝে বিশেষ অনুদান প্রদান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

মানবিক কেশবপুর গড়ার প্রত্যয় নিয়ে দুঃস্থ, অসহায় ও গৃহহীন মানুষের মাঝে বিশেষ অনুদান প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর-২৬) সকালে যশোরের কেশবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে কেশবপুর পৌর কার্যালয়ে এ বিশেষ অনুদান প্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। দুঃস্থ, অসহায় ও গৃহহীন প্রত্যেক উপকারভোগীকে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত এ অর্থ মাননীয় সংসদ সদস্য মোঃ মোক্তার আলী’র অনুকূলে বরাদ্দ দেওয়া হয়। এ আর্থিক সহায়তা দুঃস্থ, অসহায় ও গৃহহীন মানুষের জীবনমান উন্নয়নে কিছুটা হলেও ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা আমির মোঃ মোক্তার আলী এমপি।
এসময় উপস্থিত ছিলেন, সম্ভাব্য মেয়র পদপ্রার্থী প্রভাষক জাকির হোসেন, নায়েবে আমির মোঃ সাইদুর রহমান সাইদ,সহকারী সেক্রেটারি অধ্যাপক তরিবুর রহমান এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীগণ।
ছবিঃ
২৭/১০/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT