1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

কেশবপুরে কমতে শুরু করেছে সংক্রমনের হার ১৫ মাসে করোনা ভাইরাসে মৃত্যু ২৩ আক্রান্ত ৬৩১।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৩১০ বার পঠিত

আজিজুর রহমান,কেশবপুর (যশোর)প্রতিনিধি:

কেশবপুরে কঠোর লকডাউন বাস্তবায়নের ফলে ক্রমন্বয়ে কমতে শুরু করেছে কোভিড ১৯। সংক্রমনের হার। ১৫ মাসে করোনা ভাইরাসে মৃত্যু ২৩ আক্রান্ত ৬৩১।

হাসপাতাল সূত্রে জানাগেছে, মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২০২০সালের ২৬ এপ্রিল হতে চলতি বছরের ৩০ জুলাই ২০২১ সাল পর্যন্ত কেশবপুর উপজেলায় মোট ২৩ জন মারা গেছে। এর মধ্যে ১৬ জন পুরুষ ও মহিলা ৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ৬৩১জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৫৬৩ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫ জন।হোম আইসোলেশনে রয়েছে ৩০জন। ঈদুল আযহার পূর্বে কেশবপুরে করোনা ভাইরাস সংক্রমনের হার যে পরিমাণে বৃদ্ধি পেয়েছিলো স্থানীয় প্রশাসনের কঠোর ভূমিকার কারণে ঈদের পর থেকে সংক্রমনের হার দিন দিন কমতে শুরু করেছে। ঈদের আগে একদিনে সর্বোচ্ছ সংক্রমনের হার ছিলো ২৪ জন। চলতি মাসের ২৯/০৭/২০২১ তারিখে সংক্রমনের হার ছিলো ৪ জন।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন জানান, পূর্বের তুলনায় বর্তমানে হাসপাতালে করোনা রোগীর সংখ্যা কম। হাসপাতালে করোনা ইউনিটে আক্রান্ত রোগীর জন্য মোট ৩৬ বেড বরাদ্দ রয়েছে। ঈদের আগে করোনা রোগীর চাপে হাসাপাতালে বেড ও অক্্িরজেনের সংকট থাকলেও বর্তমানে তা নেই।হাসপাতালে ভর্তি করোনা রোগীদের সার্বক্ষণিকভাবে সেবা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত কেশবপুর উপজেলায় মোট ১৩ হাজার ৫শত ৪৯ জন নারী-পুরুষ করোনার টিকা গ্রহণ করেছে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, মহামারি করোনা ভাইরাস সংক্রমন রোধে সরকারে নির্দেশনা অনুযায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সেনা, পুলিশ, আনসার ও স্থানীয় জনপ্রতিনিধীরকে সাথে নিয়ে লকডাউন বাস্তবায়নে কেশবপুর শহর থেকে শুরু করে প্রত্যান্ত অঞ্চলে সাধারণ জনগনকে সচেতনতা বৃদ্ধি, মাষ্ক পরিধান ও স্বাস্থ্য বিধি মেনে চলাচলের জন্য তিনি দিন-রাত কঠোর পরিশ্রম করে চলেছেন। সাধারণ জনগন সরকারী নির্দেশনা মেনে চলায় কেশবপুরে করোনা সংক্রমনের হার কমতে শুরু করেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT