1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

কুষ্টিয়া দৌলতপুরে হোগলবাড়িয়া ইউনিয়ন করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির ও ১৫ আগষ্ট পালন উপলক্ষে সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ২৭৭ বার পঠিত

মোঃরুমন হোসেন কুষ্টিয়া প্রতিনিধি।

 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ৭নং হোগলবাড়িয়া ইউনিয়ন করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির ও ১৫ আগষ্ট পালন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।

এলাকার ৭নং হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে ১ আগষ্ট রবিবার সকাল ১১টায় অনুষ্ঠিত করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির ও ১৫ আগষ্ট পালন উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মোঃ সেলিম চৌধূরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর পরিবার পরিকল্পনা পরিদর্শক শফিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মান্নান।

 

উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোঃ সাজদার আলি, ইউনিয়নের সকল সদস্য বৃন্দ, করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যগণ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গা। অনুষ্ঠানে হোগলবাড়িয়া ইউনিয়নের সদ্য প্রায়ত ৬নং ওয়ার্ড সদস্য মরহুম আলহাজ্ব হাফিজুর রহমানের আত্বার মাগফেরাত কামনা করা হয় ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয় এবং ১ মিনিট নিরবতা পালন করা হয়। এ ছাড়া সংসদ সদস্য আ.কা.ম, সরওয়ার জাহান বাদশা’র পিতার মৃত্যুতে শোক ও মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

 

অনুষ্ঠানে আগামী ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বর্ষিকী পালন উপলক্ষে ব্যাপক আলোচনা করা হয়। শেষে বিভিন্ন এলাকা থেকে আগত সদস্যদের হাতে করোনা পতিরোধ কমিটির পক্ষ থেকে স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়। এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন থাকার জন্য বিশেষ ভাবে আহবান জানানো হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT