1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

কুলাউড়া বিজনেস এসোসিয়েশন ইউ. এ. ই এর পক্ষ থেকে ১৫ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ২০০ বার পঠিত

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আক্রান্ত রুগিদের বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদানের অক্সিজেন সিলিন্ডার বিতরণ কর্মসূচিতে এগিয়ে আদলো কুলাউড়া বিজনেস এসোসিয়েশন ইউ.এ.ই।

আরব আমিরাতে অবস্থানরত কুলাউড়ার ব্যবসায়ীদের নিয়ে গঠিত সংগঠন কুলাউড়া বিজনেস এসোসিয়েশন ইউ. এ. ই এর অর্থায়নে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন সোস্যাল কেয়ার অব নেশনের আয়োজনে ২১ আগস্ট সকালে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হল রুমে এক আলোচনা সভার মধ্য দিয়ে প্রবাসী অভিবাবকদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে এই অক্সিজেন সিলিন্ডার গুলো হস্তান্তর করা হয়।

সোস্যাল কেয়ার অব নেশনের পরিচালনা পর্ষদের সদস্য সোহেল আহমদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিদ খান শাওন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফেরদৌস আক্তার

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল

এছাড়াও প্রবাসীদের এমন মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার জাকির হোসেন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, আমন্ত্রিত অতিথিদের মধ্যে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, প্রবাসীদের পক্ষে গুপ্তগ্রাম নিজামিয়া বিস্কুটি এতিম খানার পরিচালক আবুল কালাম, সমাজ সেবক হাজী তাহির আলি পাখি মিয়া, সোস্যাল কেয়ার অব নেশনের সাংগঠনিক সম্পাদক খালেদুর রহমান তানজুল, সদস্য মাছুম আহমেদ প্রমুখ।

বক্তব্য পর্ব শেষে ১৫ টি অক্সিজেন সিলিন্ডার আমন্ত্রিত অতিথিবৃন্দরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার হাতে তুলে দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT