1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

কুলাউড়ায় ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের পর ৫ হাজার টাকার লোভ দেখিয়েও শেষ রক্ষা হলো না

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯
  • ২৯৩ বার পঠিত

মৌলভী বাজার প্রতিনিধি : কুলাউড়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানায়, আগে থেকে ওঁৎ পেতে থাকা বখাটে দুই যুবক জোরপূর্বক তুলে গভীর জঙ্গলে নিয়ে ভিকটিমকে ধর্ষণ করেছে। এঘটনায় সানু মিয়া (৩৫) নামক এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ভাটেরা ইউনিয়নের সরকারী রাবার বাগানে এ ঘটনা ঘটে। এদিকে ধর্ষণের পর ছাত্রীকে পাঁচ হাজার টাকার লোভ দেখায় ওই দুই লম্পট।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, উপজেলার ভাটেরা ইউনিয়নের একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে দক্ষিণভাগ গ্রামের সোনা মিয়া মহরির ছেলে আনিছ মিয়া (৩২) ও ভবানীপুর গ্রামের সোনা মিয়া ওরফে মেলেটারির ছেলে সানু মিয়া (৩৫) মিলে জোরপূর্বক ছাত্রীকে তুলে রাবার বাগানের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।

এসময় ওই স্কুল ছাত্রীর আর্ত-চিৎকারে আশপাশের স্থানীয় লোকজন এগিয়ে এলে ধর্ষণকারী ওই দুই বখাটে পালিয়ে যায়। স্থানীয়রা ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে।

ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রী জানায়, তাকে মুখ চেপে ধরে আনিছ ও তার সহযোগি মিলে নির্জন স্থানে নিয়ে যায় এবং ধর্ষণ করে। ঘটনা কাউকে না জানাতে আমাকে ৫ হাজার টাকা দেওয়ার কথা বলে তারা।

খবর পয়ে ভাটেরা পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে সানু মিয়াকে তার বাড়ি থেকে আটক করে।

ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন, ভিকটিমকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হবে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ইতোমধ্যে একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT