1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম:
মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন।

কালীগঞ্জে গাঁজাসহ দুই ছাত্রলীগ কর্মী আটক থানায় মামলা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৫ বার পঠিত

সাইদুর রহমান ,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দামোদারপুর গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ ছাত্রলীগের ইউনিয়ন পর্যায়ের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছে, কালীগঞ্জ উপজেলার দামোদারপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে শিহাবুর রহমান ও নুরুল আমিনের ছেলে শাকিল আহমেদ। আটককৃত দুজনই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে পুলিশ জানায়। এরমধ্যে শিহাবুর কোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন। কালীগঞ্জ থানার এসআই হুমায়ুন কবির খবরের সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার দামোদারপুর গ্রামে অভিযান চালিয়ে শিহাবুর ও শাকিলকে আটক করা হয়। আটকের পর তাদের কাছ থেকে ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে বুধবার কালীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT