1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

কাউখালীতে ব্লাড ব্যাংকে সাথে নিয়ে প্রশাসনের বৃক্ষরোপন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২১৬ বার পঠিত

মো: রাকিব হোসেন, কাউখালী প্রতিনিধি।।

কাউখালি উপজেলায় ১৫ই আগস্ট উপলক্ষে শত বৃক্ষ রোপণ কর্মসূচি হয়েছে পালিত হয়েছে।
রবিবার (২২ আগস্ট) সকালে কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন কাউখালি ব্লাড ব্যাংকের বাস্তবায়নে উক্ত কর্মসূচী পালন করা হয়।
এসময় কাউখালী উপজেলায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্মৃতির আশপাশের স্থানে আমলকী , কাঠবাদাম,সোনালু,গর্জন ও কদঁম গাছের চারা রোপন করা হয়।
উক্ত বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন কাউখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন আরা সুলতানা, উপজেলার এসিল্যান্ড জামশেদ আলম, কাউখালি ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সহ অন্যান্য স্বেচ্ছাসেবক গণ।

উপজেলা নির্বাহি অফিসার নাজমুন আরা সুলতানা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাছ লাগানোর উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। আমরাও সেই নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখেই ১৫ই আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতিতে বৃক্ষরোপনের মাধ্যমে এই কর্মসূচীর শূভ উদ্ভোধন শুরু করলাম। আমাদের এই কর্মসূচী বাস্তবায়নে সহযোগীতা করার জন্য কাউখালী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন কাউখালী ব্লাড ব্যাংক কে ধন্যবাদ জানাচ্ছি।
কাউখালী ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক মেহেদী হাসান জানান, শত বৃক্ষ রোপণ কর্মসূচিতে কাউখালী উপজেলা প্রশাসন কাউখালী ব্লাড ব্যাংক কে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি বলেন, প্রশাসনের এই উদ্যোগ কে সফল করার লক্ষ্যে কাউখালী ব্লাড ব্যাংক সর্বাত্মক সহযোগীতা করে যাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT