1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

ওসমানীয়া আলিম মাদ্রাসার সাবেক ছাত্র মাওলানা আব্দুর রউপ ও মরহুম ছাত্র শিক্ষক স্মরণে দোয়া অনুষ্ঠান ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২৭৯ বার পঠিত

শহিদুল ইসলাম, ফেনী

 

সোনাগাজীর ওসমানীয়া আলিম মাদ্রাসার সাবেক ছাত্র নোয়াখালী খলিলুর রহমান কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবদুর রউপ ও মরহুম ছাত্র শিক্ষকদের স্মরণে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ আগষ্ট) সকালে মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে ওসমানিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা মোঃ ইসমাইলের সভাপতিত্বে ও বর্তমান অধ্যক্ষ মাওলানা আবদুল হাকিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এশিয়ান ইউনিভার্সিটি ঢাকার অধ্যাপক ও এনটিভির ধর্মীয় আলোচক ড. সাইফুল্লাহ মাদানী। বিশেষ অতিথি ছিলেন ইসলামি ব্যাংক বাংলাদেশ লিঃ ফেনী শাখার ব্যাবস্থাপক ও এসভিপি নুরুল করিম, বগাদানা ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন, ফেনী বড় জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ, বক্তার মুন্সী শেখ শহিদুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যাপক আবদুল হান্নান , সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী মাওলানা ইসমাইল হোসাইন, ইসলামি ব্যাংক পরশুরাম শাখার সিনিয়র অফিসার আলা উদ্দিন, ফেনী শাখার অফিসার ওসমান গনি, ফেনী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল হক, শাহিন একাডেমির শিক্ষক দেলোয়ার হোসাইন, চৌমুহনী ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা নুরুল আমিন, দাগনভূঞা ইউনিক হাসপাতালের পরিচালক ছিদ্দিকুর রহমান, মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা আবদুল মান্নান ফারুক, নুরুল আবছার প্রমুখ।

উল্লেখ্য গত ৫ আগষ্ট রাতে অত্র মাদরাসার সাবেক ছাত্র মাওলানা আবদুর রউপ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT