1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

ঐতিহ্যবাহী গান্ধাইল হাইস্কুল মাঠ দীর্ঘদিন সংস্কারের অভাবে পরিত্যক্ত হবার উপক্রম

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৪৭৬ বার পঠিত

মোঃ রোকনুজ্জামান, কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী গান্ধাইল হাইস্কুল মাঠ উত্তর সিরাজগঞ্জের একটি সুপরিচিত খেলার মাঠ। আজ থেকে ২০/২৫ বছর আগেও বিভিন্ন ধরণের খেলায় দেশবরেণ্য খেলোয়াড়দের পদচারণায় মুখরিত ছিল এই সবুজ ঘাসের চত্বর। দূর-দূরান্ত থেকে আসা খেলাপাগল লোকের কলকাকলিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করত সেই ভোর থেকে । সেসব এখন শুধুই স্মৃতি। মাঠের তিনপাশ দিয়ে রাস্তা ও বিদ্যালয়ের ভবন নির্মাণে মাঠ ছোট হয়ে গেছে অনেকটাই। পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না হওয়ায় একটু বৃষ্টিতেই মাঠ পরিণত হয় বিশাল জলাশয়ে। তাছাড়া মাঠের মধ্য দিয়ে তিনটি রাস্তা তিনদিক দিয়ে বাজারের ভিতরে যাওয়ায় মাঠের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়েছে। বৃষ্টির কয়েক মাস সবসময় মাঠ কাদায় পরিপূর্ণ হয়ে থাকে । এই কাদার মধ্যে খেলতে গিয়ে অনেক খেলোয়ার গুরুতর আহত হয় বিভিন্ন সময়। ফলে ধীরে ধীরে সবার মধ্যে খেলার প্রতি আগ্রহ কমে যায় যার ফলশ্রুতিতে অবসর সময় এলাকার যুবকরা মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এলাকাবাসীর দাবী, অতি তাড়াতাড়ি খেলার মাঠটিতে মাটি ভরাট করে খেলার উপযোগী পরিবেশ সৃষ্টি করা হোক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT