1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

এলাকার উন্নায়নের চেয়ে মামলার তদবিরে ব্যস্ত সোনাইমুড়ির মেম্বার শহীদ উল্যা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮
  • ৪১৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার॥
এলাকার উন্নায়নে মন না দিয়ে মামলার তদবিরে ব্যস্ত থাকেন,নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ১নং জয়াগ ইউনিয়নের ৩ ওয়ার্ডের মেম্বার শহীদ উল্যা। জানাযায়, গত দুই মাস আগে তারই নির্বাচনী এলাকা তূশি পাটওয়ারি বাড়ির আনোয়ার হোসেন খোকন (২০) এর কাছে সোনাইমুড়ি থানায় মামলা আছে বলে দশ হাজার টাকা দাবী করেন তিনি। একপর্যায়ে দেন দরবার শেষে পাচ হাজার টাকার বিনিময়ে মামলা থেকে নাম কাটিয়ে দিবে বলে খোকন কে আশ্বাস দেয়। সেই অনুসারে খোকন তাকে টাকা দেওয়ার পরে এই বিষয়ে জানতে চাইলে খোকনের সাথে খারাপ ব্যাবহার করতে থাকেন শহীদ উল্যা। বিষয়টি জানাজানি হয়ে গেলে খোকন জানতে পারে তার নামে কোন মামলা অদ্যবধি নেই। এক পর্যায়ে খোকন টাকা ফেরত চাইলে,তাকে নতুন মামলায় জড়ানো সহ এলাকা ছাড়া করার হুমকি দেয়।
বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার জন্য শহীদ উল্যাকে একাধিক বার বলা হলেও তিনি কর্নপাত করে নাই।
একই এলাকার বাসিন্দা ফজলুর রহমান বলেন, তাদের একটা গ্রাম্য সালিশে দশ হাজার টাকা নেওয়ার পরে একই আচরন করা হয়েছে তাদের সাথে।
এই বিষয়টি জানার জন্য সংবাদ কর্মী পরিচয়ে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমি দুইবার মেম্বার হয়েছি, এলাকার জনগনের উপর আমার প্রভাব থাকতেই পারে,আমি টাকা নিয়েছি আপনি কিছু করতে পারলে করিয়েন। আপনার সাথে কথা বলার মতো সময় আমার নেই। পাশাপাশি অকথ্য ভাষায় গালমন্দ করেন।
এই ব্যাপারে ১নং জয়াগ ইউনিয়ন চেয়ারম্যান পলাশের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এই বিষয়ে খবর নিবেন বলে আশ্বাস দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT