1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ২০০ বার পঠিত

আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শেখ আবদুল্লাহ
আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরে ডুবে মুরসালিন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ আগষ্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নের তেকোটা গ্রামে এই দূর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত মুরসালিন তেকোটা গ্রামের সোনা মিয়া চৌধুরী’র ছেলে মোহাম্মদ সুমনের পুত্র। সুমনের ১ছেলে ১মেয়ের মধ্যে মুরসালিন ছিলো বড়।

পারিবারিক সূত্রে জানা যায়,বিকাল সাড়ে ৪টার দিকে মুরসালিন খেলতে গিয়ে বাড়ির পশ্চিমে থাকা পুকুরে পড়ে যায়। তারপর খুঁজাখুঁজির এক পর্যায়ে থাকে পুকুরে দেখতে পেয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এই বিষয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ এমরান জানান,সন্ধা সাড়ে ৭টার দিকে তেকোটা গ্রাম থেকে পুকুরে ডুবে মৃত্যু হওয়া এক শিশু আনা হয়েছিলো। আমরা শিশুটিকে মৃত ঘোষণা করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT