1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১। শ্যামনগর থানা পরিদর্শনে জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল। কয়রায় জলবায়ু পরিবর্তন ও সামাজিক সুরক্ষার উপর এ্যাডভােকেসি ক্যাম্পেইন। কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মলন। কেশবপুরে ২৩ বছরেও যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা। বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। গহনা ছিনতাইকালে দুর্বৃত্তের ইটের আঘাতে নারী নিহত। পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত। শিরখাড়ায় মাদক ও বালুদস্যু নির্মূলে ঐক্যবদ্ধ এলাকাবাসী; কঠোর হুঁশিয়ারি। প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, সড়ক অবরোধ করে বিক্ষোভ।

১৮ই আগষ্ট শর্তসাপেক্ষে খুলছে বেলুড় মঠ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২৯২ বার পঠিত

সমীরন রায় ,কোলকাতা থেকে।

 

১৮ই আগষ্ট, বুধবার থেকে ফের সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হচ্ছে বেলুড় মঠের দরজা। তবে মঠে ঢোকার জন্য মানতে হবে বেশ কয়েকটি শর্ত। মঠ কর্তৃপক্ষ জানিয়েছেন, সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ও বিকেলে ৪টে থেকে ৫.৪৫ পর্যন্ত মঠ খোলা থাকবে। তবে বিশেষ শর্ত পূরণ করলেই ঢোকা যাবে ভিতরে।

 

বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, যাঁদের দু’টি করোনা টিকা নেওয়া আছে, তাঁদের অবশ্যই সঙ্গে করে টিকার শংসাপত্র ও সচিত্র পরিচয়পত্র হিসাবে আধার কার্ড অথবা প্যান কার্ড বা ভোটার কার্ড নিয়ে আসতে হবে। এ ছাড়া যাঁদের করোনা টিকা নেওয়া হয়নি, তাঁদের সঙ্গে করে আনতে হবে কোভিড নেগেটিভ শংসাপত্র। পরীক্ষা করার ৭২ ঘণ্টার মধ্যে এই আরটিপিসিআর রিপোর্ট নিয়ে এলে তবেই ঢোকা যাবে মঠে।

 

স্বামী জ্ঞানব্রতানন্দ বলেছেন, ‘‘সমস্ত কোভিড বিধি মেনে মঠ খোলা হচ্ছে। দর্শনার্থীদের সেই নিয়ম মানতে হবে। সমস্ত নিয়ম মানলে তবেই মঠ পরিসরে প্রবেশের অনুমতি মিলবে।’’ করোনার দ্বিতীয় ঢেউয়ের ফলে দীর্ঘদিন ধরে মঠের দরজা সাধারণ মানুষের জন্য বন্ধই ছিল। আপাতত পরিস্থিতি বিচার করে মঠের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT