1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা । ইসলামী আন্দোলন বাংলাদেশর নুতন কমিটির সভাপতি মুফতী রেজাউল করিম মহাসচিব গাজী আতাউর রহমান। যশোরে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। বিলাইছড়ি বাজার গোল্ডকাপ টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত : চ্যাম্পিয়ন ব্রাদার্ হুদ । শার্শায় বীর মুক্তিযোদ্ধা মরহুম খাইরুল হককে গার্ড অফ অনার প্রদান। কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ। কেশবপুরের মঙ্গলকোটে বিএনপি নেতা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত। সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ১ জেলে আটক । কয়রায় প্রত্যাশীর প্রজেক্ট লার্নিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত ।

কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মলন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৯৬ বার পঠিত

কয়রা, খুলনা, প্রতিনিধিঃ 

কয়রায় মিথ্যা অভিযোগের ভিত্তিতে মানববন্ধন করে হয়রানী করার  প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার মঠবাড়ি গ্রামের মৃত ইমান আলী সানার পুত্র আকবার আলী সানা। 

২৮ এপ্রিল মঙ্গলবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, গত ২৬ এপ্রিল কয়রা সদরে মাবনবন্ধনের মাধ্যম আমাদের বিরুদ্ধ যে সকল অভিযাগ করা হয়েছে তা সম্পুন মিথ্যা ও ভিত্তিহীন এবং বানোয়াট। ঐ মানববন্ধনে আমাদের বিরুদ্ধে হায়াতখালী বাজারের জায়গা দখল করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। সেটি সঠিক নয়। উক্ত সম্পতির রেকডিয় মালিক আমরা । তিনি আরও জানান ঐ জায়গার ১৬,২২ এবং ৩৩ নং খতিয়ানর প্রকত মালিকদের ওয়ারশগণ ৩০১, ৩০৩, ৩৩২, ৩০২ এই ৪টি দাগ মোট জমি ১৫.০৭ একর জমি আমরা দির্ঘদিন দখল পাচ্ছিনা। আমাদের ঐ জায়গা দীর্ঘ দিন যাবত জোরপূর্বক অবৈধ ভাবে দোকান ঘর তৈরি করে ব্যবসা পরিচালনা করে আসছে বাজারের ব্যবসায়ীরা। আমরা দখল নিতে গেলে তারা বিভিন্ন তালবাহানা করতে থাকে। 

এ বিষয় বিগত ২০২৩ সালের ১৮ মে তৎকালীন উপজেলা চেয়ারম্যানের দপ্তরে একটি শালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ব্যবসায়ীরা কোন কাগজপত্র না দেখাতে পারায় আমাদের অনুকুলে রায় প্রদান করেন। তারা সে রায় না মানায় আমরা পুনরায় খুলনা জেলা ডিআইজি বরাবর আবেদন দায়ের করি। সেখানে তারা হাজির না হওয়ায় তিনি আমরা জমি পাইবো বলে সিধান্ত দেন। এত কিছুর পরেও আমরা ঐ জায়গা দখল করতে পারছিনা। নিরুপায় হয়ে গত ২ এপ্রিল কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগের ব্যাপারে কয়রা থানায় বসাবসি করার পুর্বেই তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মানববন্ধন করে হয়রানী করছে । সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন মানববন্ধনের তিব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সেই সাথে আমরা যাতে আমাদের জায়গা দখল পেতে পারি তার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।  

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ২৮/০৪/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT