1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। গহনা ছিনতাইকালে দুর্বৃত্তের ইটের আঘাতে নারী নিহত। পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত। শিরখাড়ায় মাদক ও বালুদস্যু নির্মূলে ঐক্যবদ্ধ এলাকাবাসী; কঠোর হুঁশিয়ারি। প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, সড়ক অবরোধ করে বিক্ষোভ। খুলনায় পিস্তল ও গুলিসহ দু’জন আটক। শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয়। কয়রার মহারাজপুর ইউনিয়নের বিএনপির একক প্রার্থী হতে চান ‘ক্লিন ইমেজের’ নেতা শরিফুল। নড়াইলে বৈশাখী অনুষ্ঠানে আলোচনা উপস্থাপন। বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।
পাইকগাছার জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ধাক্কায় পড়ে গিয়ে বীরেন বৈরাগী (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কপিলমুনি ইউনিয়নের নাবা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে পারিবারিক জায়গা-জমি ভাগ বাটোয়ারা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় ছোট ভাই কিরণ বৈরাগীর ধাক্কায় বীরেন বৈরাগী মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন।

তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কপিলমুনি ১০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বীরেন বৈরাগী ওই গ্রামের মৃত মাদার বৈরাগীর ছেলে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পরেই ছোট ভাই কিরণ বৈরাগীর পরিবারের লোকজন বাড়িতে তালা দিয়ে গাঁ ঢাকা দিয়েছে।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT