1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

শিরখাড়ায় মাদক ও বালুদস্যু নির্মূলে ঐক্যবদ্ধ এলাকাবাসী; কঠোর হুঁশিয়ারি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

মো: মাহামুদুল হাসান
মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের রায়েরকান্দি এলাকায় এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের উদ্যোগে আয়োজিত এ সভায় মাদকের ভয়াবহ বিস্তার রোধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিরখাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ডের সদস্য বেল্লাল মুন্সী, বিএনপি নেতা সেলিম আকন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আলেম বেপারী, আইয়ুব আলী সিকদার, রহিম বেপারী, মাসুদ বেপারী, জাকির সিকদার, কালাম ফরাজী, হাবু শেখ, জাফর ফকির, তুহিন হাওলাদার ও সুবাহান বেপারীসহ আরও অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন রায়েরকান্দি যুব উন্নয়ন সংঘের সহ-সভাপতি মিজানুর মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন মুন্সী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সোহেল শিকদার, নির্বাহী সদস্য পলাশ শিকদার, জুয়েল মোল্লা ও সুমন খালাসী। যুবদল নেতা রাজিব ফরাজীসহ স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, শিরখাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় এলাকার সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক ও আইনগত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
সভায় বক্তারা আরও বলেন, মাদক ব্যবসায়ীদের আস্তানা চিহ্নিত করে তা ভেঙে দিতে হবে এবং নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও চুরি-ডাকাতির মতো অপরাধের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রয়োজনে এসব অপরাধীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলে প্রশাসনের সহায়তায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করে বক্তারা বলেন, মাদক, চুরি ও বালুদস্যু নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
সভায় সামাজিক প্রতিরোধ জোরদারের লক্ষ্যে এলাকাভিত্তিক মাদকবিরোধী কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT