1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মোল্লা কবির হোসেন ডুমুরিয়ার জাবরা পল্লী জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত। সভাপতি নজরুল, সম্পাদক রনি” কেশবপুরে ‘বেলকাটি তারুণ্য ক্লাব’র যাত্রা শুরু। কেশবপুরে কমরেড নিজাম উদ্দীন-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত। জন্মাষ্টমী উপলক্ষ্যে ভেড়ামারায় শ্রী শ্রী জগৎ জননী মাতৃ মন্দিরে মঙ্গল শোভাযাত্রা ও দুর্গাপূজার কাঠামো উদ্বোধন ​। কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ। সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে ব্যাপক সাড়া, নাগরিক সমস্যা সমাধানের আশ্বাস মেয়র পদপ্রার্থীর। কয়রায় বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় শ্বশুর বাড়ীতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা । শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল। আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী। মণিরামপুরের টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসায় ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত।

শ্রীমঙ্গলে ৭০বৎসরের বৃদ্ধা মাকে পিটিয়ে রক্তাক্ত করেছে পাষন্ড ছেলে

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ৩৩৮ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি: জেলার শ্রীমঙ্গল উপজেলায় ৭০ বছরের বৃদ্ধা মাকে পিটিয়ে রক্তাক্ত করেছে ছেলে। বৃহস্পতিবার (২ মে) সকালে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের গুলেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার সিন্দুরখান ইউনিয়নের গুলেরগাঁও গ্রামের বৃদ্ধা মাকে দিনের পর দিন মারধর করে আসছে ছেলে জহুর আলী (৪৫)। সর্বশেষ বৃহস্পতিবার (২ মে) সকালে বৃদ্ধা মাকে পিটিয়ে রক্তাক্ত করলে বাধ্য হয়ে কাঁদতে কাঁদতে থানায় গিয়ে ছেলের বিরুদ্ধে অভিযোগ দেন ছুকেরা বেগম।

ছুকেরা বেগম জানান, তার দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে এক মেয়ে মারা গেছে। বাবার বাড়ি থেকে পাওয়া ১৫ শতাংশ জমি রয়েছে বৃদ্ধার। এই জমি বড় ছেলে জহুর আলীকে দিয়ে দেয়ার জন্য বহুদিন ধরে মাকে চাপ দিচ্ছে। জমি না দেয়ায় বহুবার বৃদ্ধা মাকে মেরে আহত করেছে জহুর। লোকলজ্জার ভয়ে এসব কথা প্রকাশ করেননি মা। বৃহস্পতিবার সকালে পুনরায় জমি লিখে দেয়ার জন্য চাপ দেয় ছেলে জহুর আলী। এতে অপারগতা প্রকাশ করলে একটি বাঁশ দিয়ে বৃদ্ধা মাকে পিটিয়ে রক্তাক্ত করে ছেলে।

প্রতিবেশী ব্যবসায়ী মো. মকসুদ আলী বলেন, জমি লিখে না দেয়ায় বৃদ্ধা মাকে বাঁশ দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে ছেলে জহুর আলী। এতে বৃদ্ধা মা ছুকেরা বেগমের হাত ও বুক ফেটে যায়। আহত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে থানায় নিয়ে যাই। পরে তাকে চিকিৎসা দেয়া হয়। তার হাতে ও বুকে সেলাই দিতে হয়েছে।

মকসুদ আলী আরো বলেন, বৃদ্ধা ছুকেরা বেগমকে ছেলে-মেয়েরা ভরণপোষণ দেয় না। বৃদ্ধ বয়সে মানুষের বাড়িতে কাজ করে তিনি জীবিকা নির্বাহ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) সোহেল বলেন, এ ব্যাপারে বৃদ্ধা মায়ের একটি অভিযোগ পেয়েছি। দ্রুত অভিযুক্ত ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT