1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম:
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে কয়রায় ১৬ দিনের কর্মসূচী শুরু। কয়রায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন উপলক্ষে  আলোচনা সভা। কেশবপুরে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। কেশবপুরের উজ্জ্বল স্মৃতি সংসদ একের পর এক মানবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটর সাইকেল শোডাউন। কয়রায় জেজেএসের ইআরসিসি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সমাপনী কর্মশালা। সারাদেশে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল। কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প। বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা। ডিএনএ টেস্টে প্রমাণিত হলো প্রতিবন্ধী তরুণীর সন্তানের পিতা আব্দুর রহমান।

বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০১ বার পঠিত

১৯/
শাহাবুদ্দিন মোড়ল,ঝিকরগাছা :

“রাজনীতিবিদদের প্রধান কাজ হলো জনগণের সেবা করা। মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী এলাকার উন্নয়নে কাজ করাই একজন জনপ্রতিনিধির দায়িত্ব”—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ।

বেনাপোল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বড় আঁচড়া এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন, তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং পৌরসভার উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

ইমদাদুল হক ইমদাদ বলেন, বেনাপোল শুধু একটি পৌরসভা নয়, এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্তনগরী। তাই এই পৌরসভাকে পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন। সুযোগ পেলে নাগরিকদের মৌলিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থা, সড়কবাতি ও নাগরিক সেবার মান উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, “আমি এমন একটি বেনাপোল পৌরসভা দেখতে চাই, যেখানে প্রতিটি নাগরিক সম্মানের সঙ্গে নাগরিক সুবিধা পাবেন। উন্নয়নের সুফল যেন কোনো নির্দিষ্ট শ্রেণির মধ্যে সীমাবদ্ধ না থাকে—এটাই আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে দূরত্ব তৈরি করে নয়, বরং জনগণের দ্বারে দ্বারে গিয়ে তাদের কথা শুনেই উন্নয়নের পরিকল্পনা করতে হবে। রাজনীতির মূল উদ্দেশ্য ক্ষমতা নয়, জনসেবা ও মানুষের কল্যাণ নিশ্চিত করা।

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা মেয়র পদপ্রার্থীর কাছে তুলে ধরেন। ইমদাদুল হক ইমদাদ মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় তিনি বেনাপোল পৌরসভাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেন।

এ সময় সাথে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ শাহাবুদ্দিন বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন বেনাপোল পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ বেনাপোল পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বেনাপোল অরো বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া করবেন পির নেতা তাইজুল ইসলাম বকুল ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার ২ নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক ইয়ার আলী ৬ নম্বর ভবের ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বিএনপি নেতা আজগর আলী বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জনি হায়দার ইয়াসিন মোড়ল লাফু আশরাফুজ্জামান মির্জা সদস্য মফিজুর রহমান সদস্য হযরত আলী যশোর জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ আব্বা কমিটির সদস্য জয়নুল আবেদীন লালটু বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক তোফাজ্জল তুহিন হোসেন আতিকুর জামান সনি সদস্য মহাসিন আলম যুবনেতা মনির হোসেন যুবনেতা রাসেল আহমেদ শ্রমিক নেতা আহমদ আলী সহ বেনাপোল পৌর বিএনপি যুবদল ছাত্রদল ও সাদিপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT