1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

মনিরামপুর (যশোর) প্রতিনিধি।

দক্ষিনবঙ্গের ভবদহ সংলগ্ন যশোরের মনিরামপুরে পানিবন্দি হতদরিদ্র মানুষ যখন দিশেহারা। তখন আর্ত মানবতার সেবাই এগিয়ে এসেছেন ঢাকাস্থ মনিরামপুর সমিতি। মনিরামপুর সমিতি ঢাকার পক্ষ থেকে তিন শতাধীক দরিদ্র মানুষের মাঝে শনিবার দিরভর ও রোববার বিভিন্ন প্রকারের ত্রান সামগ্রি বিতরণ করা হয়। এছাড়াও বিনামূল্যে সাত হাজার মানুষের চিকিৎসাসেবার জন্য চারটি মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ গ্রহন করা হযেছে।
জানাযায়, মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের টেকেরঘাট স্কুল মাঠ, কুলটিয়া ইউনিয়নের মশিয়াহাটি মোড়, মনোহরপুর ইউনিয়নের কুমারঘাটা ঈদগাহ মাঠ, হরিদাসকাটি ইউনিয়নের হাজিরহাট বাজার এবং শ্যামকুড় ইউনিয়নের চিনাটোলা মহিলা মাদ্রাসা মাঠে দরিদ্র ৩২০ পরিবারের মাঝে চাল, ডাল, লবন, চিড়া, তেল, খাবার স্যালাইন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ মনিরামপুর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক এস, এম আতাউর রহমান কনি, সহসভাপতি জিয়াউদ্দিন বাবলু, কোষাধ্যক্ষ ড. হুমায়ুন কবির বাবলা, দপ্তর সম্পাদক আব্দুস সবুর হোসেন, নাজমুল হক টিটো, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এদিকে গত বুধবার রাতে মনিরামপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সমিতির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি আবুল কালাম আজাদ জানান, পানিবন্দি এলাকার দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন ত্রান সামগ্রি বিতরণ ছাড়া আগামি ১৬ ও ১৭ অক্টোবর চারটি স্থানে দিনব্যাপী বিনামুল্যে মেডিকেল ক্যাম্প স্থপান করে সাত হাজার সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সেবা (ওষুধসহ) প্রদান করা হবে। সেখানে একঝাক বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা প্রদান করবেন।

নূরুল হক
মণিরামপুর, যশোর।

তারিখ-২০/০৯/২০২৬ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT