1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রা উপজেলা মতুয়া মহাসঙ্ঘের দপ্তর সম্পাদকের মৃত্যুতে উপজেলা মতুয়া মহাসঙ্ঘের শোক । কেশবপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে চার কবি-সাহিত্যিকের জীবন ও কর্মের উপর আলোচনা। বিলাইছড়িতে বন্যা দুর্গতদের  পাশে সেনা জোন । বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা  আটলিয়া ইউনিয়নের স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান আর নেই। কেশবপুরের মঙ্গলকোটে ৩০ জন হতদরিদ্র পেল গবাদিপশু ও গাভী পালন প্রশিক্ষণ। কেশবপুরে হরিহর নদীর পাড় ধসে নদীগর্ভে, ৪ বসতঘরের বাসিন্দাদের পাশে ইউএনও। “আগামীর খুলনা বিনির্মাণে কেডিএ ও জনগণের ভাবনা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত। মণিরামপুর সাহিত্য পরিষদের মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

শুরুতেই বাংলাদেশকে আনন্দে ভাসালেন এবাদত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৯৫০ বার পঠিত

বৃষ্টিতে ভেসে গেছে টেস্টের দেড় দিন। অবশেষে শুরু হয়েছে খেলা। চতুর্থ দিনের শুরুতেই বাংলাদেশকে আনন্দে ভাসালেন এবাদত হোসেন। ফেরালেন সেট ব্যাটার আজহার আলিকে।

টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হেরেছে ৩-০ ব্যবধানে। টেস্টের শুরুটাও হয়েছে হার দিয়ে। শেষ টেস্টে সে বৃত্ত থেকে বেরোনোর প্রত্যয় নিয়ে নেমেছিল বাংলাদেশ। টানা বৃষ্টির বাগড়ায় এই টেস্ট অবশ্য এগিয়ে যাচ্ছে ড্রয়ের দিকেই। তবে চতুর্থ দিনে এসে বাংলাদেশকে দারুণ আশার আলোই দেখালেন এবাদত। আকাশে মেঘ, উইকেটে ময়েশ্চারকে কাজে লাগাতে দুই দিক থেকেই আনা হয়েছিল পেসার।

শর্ট বলে পাকিস্তানকে কুপোকাতের কৌশল বেছে নিয়েছিলেন এবাদত। একটা চার খেয়েছিলেন, তবে তাতেও দমে যাননি। পরে একটু নিচু হয়ে আসা সেই ‘শর্ট বলেই’ সর্বনাশ হলো সেট ব্যাটার আজহারের। পুল করতে গিয়ে ব্যাটে বলে হয়নি, বল ব্যাটের কোণায় লেগে উঠে যায় আকাশে, তারপর অনায়াসেই তা গিয়ে জমা পড়ে লিটন দাসের হাতে। বাংলাদেশ পেয়ে যায় দিনের প্রথম উইকেটের দেখা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT