1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
স্বাস্থ্য মন্ত্রী কর্তৃক তালা হসপিটাল আকস্মিক পরিদর্শন । কেশবপুর এসএসসি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের নতুন কমিটি গঠন। কেশবপুরে সুসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে ‘বিপ্রতীপ’-এর বিশেষ অনুষ্ঠান। কেশবপুরে প্রকাশিত সাহিত্য পত্রিকা প্রদর্শনী আলোচনা, কবিতা পাঠ, সংগীতানুষ্ঠান। বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান। কেশবপুরে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নিহত। মুক্তাগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন। আধুনিক জিয়া হল নির্মাণের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন কমিটির মানববন্ধন। যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত। কেশবপুরে সড়ক দুর্ভোগে সাগরদত্তকাটির ভুক্তভোগী মানুষ।

মুক্তাগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১১ বার পঠিত

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি :

‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

রোববার সকালে মুক্তাগাছা শহরের ঐতিহ্যবাহী নগেন্দ্র নারায়ণ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্র।

নগেন্দ্র নারায়ণ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ সরকারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাকিয়া আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবিতা নন্দী, মুক্তাগাছা আব্বাসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মতিউর রহমান, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম, নবারুণ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক এনামুল হক, আর্মড পুলিশ ব্যাটালিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বসির উদ্দিন এবং হামিদা সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরুজ মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, বিদ্যালয়ের পাশাপাশি নিজ নিজ বাড়িঘর, আঙিনা ও আশপাশের পরিবেশও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। প্রতি রোববার ‘সানডে ক্লিন’ কর্মসূচি পালনের নির্দেশনা দিয়ে তারা শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, বিদ্যালয়ের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পরিচ্ছন্ন পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে অব্যাহত রাখারও আহ্বান জানান বক্তারা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র আমির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। এ সময় তিনি বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
একই দিনে উপজেলার ৪৪টি উচ্চ বিদ্যালয়, ২৬টি আলিয়া মাদ্রাসা এবং ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানেগুলোর মধ্যে নিয়মিতভাবে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে পুরুষ্কার বিতরণ করা হবে বলেও জানান,উপজেলা প্রশাসন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT