
সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ- রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় ফারুয়া ইউনিয়নে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী স্মৃতি তঞ্চঙ্গ্যা (৫) ও বুদিউল আলম (৪২) তাদের দুই পরিবারকে চেকের মাধ্যমে অর্থ সহায়তা প্রদান করল উপজেলা প্রশাসন। রবিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো.জাকির হোসেন, নিজেই উপস্থিত থেকে এইসব অর্থ সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ।
মৃত্যুবরণকারীদের প্রত্যেকে ২৫,০০০/- হাজার টাকা করে ২ জনকে সর্বমোট ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) প্রদান করা হয়। উক্ত টাকা গ্রহণ করেন মৃত- স্মৃতি তঞ্চঙ্গ্যা’র (৫), পিতা- তংচান তঞ্চঙ্গ্যা, মৃত- ব্যবসায়ী বদিউল (৪২) আলমের ছেলে মোহাম্মদ রিয়াদ। দুজনে পানিতে পড়ে/ ডুবে মারা গেছে। স্মৃতির বয়স ৪ মাস ৮ বছর এবং বদিউল আলমের বয়স প্রায় ৪২ বছর বলে জানা গেছে।