1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
যশোরে তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। বিলাইছড়িতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত । কেশবপুরে যাচাই-বাছাই শেষে প্যারামেডিকেল এ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন পুনরায় চালু। বিলাইছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল  । সরিষাবাড়ীতে আ.লীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের প্রতিবাদ মিছিল। কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ছেলের পরীক্ষায় নাম্বার কম দেওয়ায় শিক্ষিকাকে নির্যাতন। মণিরামপুরে শিক্ষককের ১৫ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ সমাপ্ত। মণিরামপুরে কপোতাক্ষ নদ থেকে অবৈধ দুয়ারি জাল জব্দের পর অগ্নিসংযোগ। শ্যামনগরে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় সভা। কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আরও একজন গ্রেফতার।

শার্শার বেসরকারি ক্লিনিক থেকে নবজাতক চুরি

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯
  • ৩১২ বার পঠিত

মোঃ সাগর হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি:
যশোরের শার্শার একটি বেসরকারি ক্লিনিক থেকে এক নবজাতক চুরি হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার বেলা ১১টার দিকে শার্শা উপজেলার নাভারন বাজারের ‘পল্লী ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টার’ থেকে শিশুটি চুরি হয়েছে। এ ঘটনায় ক্লিনিক এলাকায় সোরগোল পড়ে যায়। শত শত মানুষ ভিড় করেছে ক্লিনিকে।
বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রামের নবজাতকের পিতা শরিফুল ইসলাম বলেন, আমার স্ত্রী নাসরিন বেগমের প্রসব বেদনা উঠলে বুধবার ভোরে নাভারণে পল্লী ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সেখানে সকাল ৯টায় টিকে সিজারিয়ানের মাধ্যমে একটা কন্যা সন্তানের জন্ম হয়।
নবজাতকের দাদী আছিয়া বেগম বলেন, আমরা শিশুটিকে নিয়ে বেডে আসার পর অনেকেই তাকে নিয়ে আদর করছিল। এরই মধ্যে শিশুটিকে আর পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান আমরা পাচ্ছি না।
পল্লী ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টারের তত্বাবধায়ক আব্দুল হামিদ জানান, অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ্য সন্তান জন্ম দেন প্রসুতি নাসরিন। সন্তানটি আমরা তাদের হাতে তুলে দেই। এর ঘন্টা দুই পরে শুনছি সন্তানটি পাওয়া যাচ্ছে না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
শার্শা থানার উপ পরিদর্শক হাসান আলি বলেন, ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে এসেছি। জিজ্ঞাসাবাদ করছি। শিশুটি উদ্ধারের চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT