1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

বিলাইছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল  ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৭৮ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি ( রাঙ্গামাটি)  প্রতিনিধিঃ রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো,চাই সুস্থ ধারার রাজনীতি কথাটি সামনে রেখে,  অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে উপজেলা বিএনপির  প্রতিবাদ মিছিল করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে  কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অবস্থান কর্মসূচি’র আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিলাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে  বাজার ও উপজেলা  এলাকায় এই মিছিল করা হয়েছে। 

পরে বিএনপির উপজেলা কার্যালয়ে  যুবদলের সভাপতি মো. রেজাউল করিম রনি’র সভাপতিত্বে এই প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়। সমাবেশে বা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ। আরো উপস্থিত থেকে  বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সহ সভাপতি  আব্দুল বারেক খাঁ, সিনিয়র সহ- সভাপতি  ইমাম হাসান সিকদার, বিএনপির যুগ্ম সম্পাদক জয়সিন্ধু চাকমা,  সিনিয়র সহ- সাংগঠনিক সম্পাদক  ধনমনি চাকমা, কেংড়াছড়ি  ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনির হোসেন,  ফারুয়া  ইউনিয়ন যুবদলের  সভাপতি যতীন মেম্বার,উপজেলা  স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আল মামুন প্রমূখ। অনুষ্ঠান ও সভা পরিচালনা করেন উপজেলা যুবদলের  সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা (রায় বাবু)। 

মিছিলটি হাসপাতাল ঘাট থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ সহ বিভিন্ন সড়ক অতিক্রম করে উপজেলা বিএনপির নিজ কার্যালয়ে আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয় এবং সারা দেশে  দিনব্যাপী সকলকে স্ব- স্ব অবস্থান থেকে সজাগ দৃষ্টি রেখে অবস্থান কর্মসূচি পালন করার জন্য অনুরোধ জানানো হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT