1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
লোকালয় থেকে আজগর উদ্ধার, অতঃপর সুন্দরবনে অবমুক্ত। ৫ সিটি কর্পোরেশনে নুতন প্রশাসক নিয়োগ। ঈদযাত্রায় জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন থাকবে। —- বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। খুলনায় মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু। ১৫ জেলায় জ্বালানিতেল উত্তোলন ও বিপণন বন্ধ। যশোর কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোরকে আটক। দ্বীপ ইউনিয়ন গাবুরায় দরিদ্র অসহায় পরিবারের মা‌ঝে ব্রতীর খাদ্য সামগ্রী বিতরণ। বিভেদ ভুলে জনগণের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করতে হবে:  এমপি আবুল কালাম আজাদ। খুলনায় নদীতে ভাসমান অবস্থায় রিক্সা চালকের মরদেহ উদ্ধার। খুলনায় পরিত্যক্ত ব‍্যাগে রক্ষিত বোমা বিষ্ফোরণ,যুবক আহত।।

মানিকগঞ্জে মাদ্রসার তিন শিক্ষক গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৪ বার পঠিত

মোশারফ হোসেন (মানিকগঞ্জ) জেলা প্রতিনিধিঃ

 

মানিকগঞ্জের সিংগাইরে ৯ বছরের এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের ঘটনা ঘটেছে। এঘটনায় ওই মাদ্রসার অধ্যক্ষসহ তিন শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

 

তবে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত শিক্ষক রমজান আলী।ঘটনা ধামাচাপা দেয়ার চেস্টা ও অভিযুক্ত শিক্ষককে পালাতে সহযোগিতা করায় অধ্যক্ষকসহ ওই তিন শিক্ষককে গ্রেফতার করা হয়।

 

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সফিকুল ইসলাম মোল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

গ্রেফতাররা হলেন-উপজেলার চান্দহুর ইউনিয়নের আলীনগর-ওয়াইজনগর মুহাম্মদিয়া মাদ্রাসা ও এতিম খানার অধ্যক্ষ মুফতি সাইফুল ইসলাম, শিক্ষক মুফতি আব্দুল আউয়াল ও ক্বারী সাইফুল ইসলাম।

 

ওসি সফিকুল ইসলাম মোল্ল্যা জানান, মাদ্রাসার ওই শিক্ষার্থীকে (৯) প্রায়ই যৌনহেনস্থা করতো শিক্ষক মোঃ রমজান আলী।গত ১১ সেপ্টেম্বর মাদ্রাসার ভেতের আবারো তাকে বলাৎকার করা হয়।এ ঘটনা ফাঁস করে দেয় শিশুটি।স্থানীয়ভাবে মিমাংসার মাধ্যমে ঘটনা ধামাচাপা দেয়ার চেস্টা করে একটি মহল।ঘটনার পর পালিয়ে গেছেন রমজান আলী। তার গ্রামের বাড়ি পাবনার ভেড়ামারা উপজেলায়।

 

বিষয়টি জানার পর মঙ্গলবার রাতে (২১ সেপ্টেম্বর)ঘটনাস্থলে পুলিশ পাঠালো হলে এর সত্যতা মিলে। রাতেই অধ্যক্ষকসহ তিন শিক্ষককে আটক করে থানায় আনা হয়।তারা অভিযুক্ত শিক্ষক রমজানকে পালাতে সহযোগিতা করেছেন।

 

এঘটনায় শিশুটির দাদী বাদী হয়ে সিংগাইর থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতার শিক্ষকদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT