1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
মোল্লা কবির হোসেন ডুমুরিয়ার জাবরা পল্লী জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত। সভাপতি নজরুল, সম্পাদক রনি” কেশবপুরে ‘বেলকাটি তারুণ্য ক্লাব’র যাত্রা শুরু। কেশবপুরে কমরেড নিজাম উদ্দীন-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত। জন্মাষ্টমী উপলক্ষ্যে ভেড়ামারায় শ্রী শ্রী জগৎ জননী মাতৃ মন্দিরে মঙ্গল শোভাযাত্রা ও দুর্গাপূজার কাঠামো উদ্বোধন ​। কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ। সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে ব্যাপক সাড়া, নাগরিক সমস্যা সমাধানের আশ্বাস মেয়র পদপ্রার্থীর। কয়রায় বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় শ্বশুর বাড়ীতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা । শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল। আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী। মণিরামপুরের টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসায় ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত।

মাধবপুরে ৬০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯
  • ২৪৩ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর-হরষপুর সড়কের মঙ্গলপুর থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মোটরসাইকেলসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শাহ আলম ও সহকারী উপ পুলিশ পরিদর্শক (এএসআই) আবুল কালামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার পাইকপাড়া গ্রামের মহিব উল্লার ছেলে সবুজ মিয়া (৩৫) ও মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের আউশ মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩২)।

আটকের সত্যতা নিশ্চিত করে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মুর্শেদ আলম জানান, রাতে গোপন সূত্রে খবর পেয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সবুজকে আটক করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী মোটরসাইকেলসহ আটক করা হয় জুয়েল মিয়াকে। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT