1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ। মণিরামপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মাছের পোনা বিতরণ। বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক  সভা অনুষ্ঠিত। প্রতিভা মডেল একাডেমীতে ফল উৎসব ও মা সমাবেশ অনুষ্ঠিত। শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। যশোরে মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনে পদযাত্রা ও সমাবেশ। শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা। কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী মোজাহিদ গ্রেফতার । কালো দিবস ও হচ্ছে সাংবাদিক ও সংবাদপত্র বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে ১৬ জুন একটি বেদনাবিধুর দিন। চতুর্থ শ্রেনী ছাত্রী কে মুখ বেধে ধর্ষণ অভিযোগ, বৃদ্ধ আটক।

মাধবপুরে সাংবাদিকের মোটর সাইকেল চুরি

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২১ জুলাই, ২০১৯
  • ২১০ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জে মোটরসাইকেল চুরির আতঙ্ক যেন কাটছেই না। একের পর এক চুরি যাচ্ছে মোটরসাইকেল। সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিক, সরকারি কর্মকর্তা এমনকি আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরাও রক্ষা পাচ্ছে না মোটরসাইকেল চোর চক্রের হাত থেকে।

শনিবার রাতে জেলার মাধবপুরে সাংবাদিক মো. এরশাদ আলীর মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় সংবদ্ধ চোর চক্র। এ ব্যাপারে তিনি মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, শনিবার রাতে সাংবাদিক এরশাদ আলী মাধবপুর বাজারে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে যান। পরে প্রতিদিনের মতো বাসার সামনে মোটরসাইকেলটি (এফ.জেড.এস/ঢাকা মেট্রো ল-২১-৮১৪০) রেখে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। রোববার সকালে ঘুম থেকে উঠে আর মোটরসাইকেলটি পাননি। রাতের কোন এক সময় সেটি সংবদ্ধ চুর চক্র মোটরসাইকেলটি নিয়ে যায় বলে ধারণা তার। এ ব্যাপারে তিনি মাধবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান জানান- ‘চোর চক্রটিকে ধরতে ও সাংবাদিক এরশাদ আলীর মোটরসাইকেলটি উদ্ধার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT