1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও  মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা। কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। সভাপতি এ্যাডঃ মাসুদুল আলম দোহা ও সাধারণ সম্পাদক এ্যাডঃ ইব্রাহিম খলিল। নিরাপত্তা চাদরে ঢাকা পুরো সুন্দরবন নির্বিঘ্নে যাত্রা শুরু করেছে পুণ্যার্থীরা। বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত। বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা। রাস মেলা উপলক্ষে সুন্দরবনে প্রবেশে ৫টি রুট ব্যাবহার করতে পারবেন পূর্ণার্থীরা। বিলাইছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়নভিত্তিক একক ও দলগত প্রতিযোগিতা অনুষ্ঠিতl ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল। জুরাছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ।

কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য এবং কেশবপুর উপজেলার হাসানপুর বাজারে বিএনপির নেতা মাহবুবুর রহমান মল্লিক এর অফিসে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর-২৬) বিকেলে হাসানপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে হাসানপুর বাজারের বটতলা চত্বরে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বের করে হাসানপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।

প্রতিবাদ সমাবেশে হাসানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান স্বপন এর সভাপতিত্বে এবং  হাসানপুর ইউনিয়ন যুবদল নেতা সবুজ হোসেন এর সঞ্চালনা বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান মল্লিক, কেশবপুর পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী বিশ্বাস, হাসানপুর ইউনিয়ন বিএনপির সদস্য মাস্টার মোহর আলী।

এসময় উপস্থিত ছিলেন, হাসানপুর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন গাজী, সদস্য বুলবুল আহম্মেদ, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোস্তফা মোড়ল, হাসানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব সাহাবুদ্দিন হোসেন, যুগ্ম আহবায়ক জুয়েল রানা, ইউনিয়ন যুবদল নেতা সাদ্দাম হোসেন, কামাল হোসেন, সাঈদ-সহ হাসানপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ছবিঃ
২২/১১/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT