1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম:
রাস মেলা উপলক্ষে সুন্দরবনে প্রবেশে ৫টি রুট ব্যাবহার করতে পারবেন পূর্ণার্থীরা। বিলাইছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়নভিত্তিক একক ও দলগত প্রতিযোগিতা অনুষ্ঠিতl ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল। জুরাছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ। জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদকের মামা শ্বশুরের মৃত্যুতে খুলনা জেলা যুব ও ছাত্র ঐক্য পরিষদের শোক বিবৃতি । বিলাইছড়িতে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শহীদ আবু বকর আবুর ৮ম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ও দোয়া মাহফিল। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও গুণগত শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা। কয়রায় সিএসএ ও গ্যাপ বিষয়ে প্রশিক্ষণ নিরাপদ ও জলবায়ু সহনশীল কৃষি চর্চায় গুরুত্বারোপ।

রাস মেলা উপলক্ষে সুন্দরবনে প্রবেশে ৫টি রুট ব্যাবহার করতে পারবেন পূর্ণার্থীরা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ 
সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে রাস পূজা উপলক্ষে বনজ সম্পদ রক্ষায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বন বিভাগ। আগামী ২২ থেকে ২৪ নভেম্বর তিন দিনব্যাপী এ ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে হাজার হাজার পুণ্যার্থীর সমাগমকে কেন্দ্র করে সুন্দরবনে বিশেষ টহল, নজরদার ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।

এ বছর পুণ্যার্থীরা নির্ধারিত পাঁচটি রুটে চলাচল করতে পারবেন। নির্ধারিত স্থান ছাড়া সুন্দরবনের অন্য কোনো স্থানে তাঁদের অবস্থানের অনুমতি থাকবে না। সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের উদ্যোগে রাস পূজাকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামী ২২ নভেম্বর থেকে নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হবে। বন বিভাগ জানিয়েছে, বিগত বছরের মতো এবারও শুধু হিন্দু সম্প্রদায়ের লোকজনকে পূজায় অংশগ্রহণের জন্য সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

বন বিভাগ সূত্রে জানা যায়, প্রতিবছর কার্তিক-অগ্রহায়ণের শুক্লাপক্ষে হিন্দু ধর্মাবলম্বীরা সুন্দরবনের শেষ প্রান্তে বঙ্গোপসাগরের তীরবর্তী দুবলার চরের আলোরকোলে রাস পূজায় অংশ নিতে সমবেত হন। সমুদ্রস্নান, পূজা-অর্চনা ও ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়। অনেক পুণ্যার্থী দুবলার চরকে তীর্থস্থান হিসেবে বিবেচনা করে সেখানে আসেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষের আগমনে রাস পূজা পরিণত হয় বৃহৎ ধর্মীয় মেলায়।

পুণ্যার্থীদের আগমনকে কেন্দ্র করে বনজ সম্পদ আহরণ, অবৈধ মাছ ধরা, বন্যপ্রাণীর ক্ষতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে এবার বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। বন বিভাগের বিভিন্ন টিমের পাশাপাশি স্মার্ট টিমও টহল কার্যক্রম পরিচালনা করবে। সংশ্লিষ্ট স্টেশন ও টহল ফাঁড়ীর কর্মকর্তাদের পূজা শুরুর আগেই নজরদারী বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ সাজমিনুর ইসলাম বলেন, রাস পূজা উপলক্ষে খুলনা রেঞ্জের বিভিন্ন টিমের মাধ্যমে টহল কার্যক্রম পরিচালনা করা হবে। স্মার্ট টিমও নিরাপত্তা ও নজরদারীর দায়িত্ব পালন করবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট স্টেশন কর্মকর্তা ও টহল ফাঁড়ীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পুণ্যার্থীরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই সুন্দরবনে প্রবেশ ও যাতায়াত করতে পারেন, সে বিষয়েও বন বিভাগ সতর্ক থাকবে।

রাস পূজাকে সামনে রেখে গত ১৯ নভেম্বর সকাল ১০টায় খুলনা রেঞ্জ কার্যালয়ে একটি জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ সাজমিনুর ইসলাম। সভায় উপস্থিত ছিলেন, নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ আল আমিন, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা    কে এম রাশেদ সাদাত, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান, কালাবগী স্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, নীলকমল বিশেষ টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, কাগা বন টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীনসহ বিভিন্ন টহল ফাঁড়ীর কর্মকর্তাবৃন্দ।

সভায় জানানো হয়, রাস পূজাকে কেন্দ্র করে একটি অসাধু চক্র বনজ সম্পদ আহরণের অপচেষ্টা চালাতে পারে। এ ধরনের তৎপরতা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি পুণ্যার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বন বিভাগের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতা করা হবে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান বলেন, রাস পূজায় তীর্থযাত্রীরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সে জন্য বন বিভাগের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজাকে কেন্দ্র করে সুন্দরবনে অভিযান পরিচালনার জন্য কয়েকটি টিম গঠন করা হয়েছে। তিনি নিজেও টহল কার্যক্রম পরিচালনা করবেন বলে জানান। 

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ২১/১১/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT