1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মণিরামপুর সাহিত্য পরিষদের মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। ​মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস। কেশবপুরে ড্রেজারের থাবায় নদীতে বিলীন হচ্ছে বসতবাড়ি, অসহায় মানুষের আর্তনাদ! এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি । পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন ।

মাধবপুরে মোহন ফিলিং ষ্টেশনে বিক্রি হচ্ছে চোরাই তেল

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ২৬৯ বার পঠিত

হীরেশ ভট্টাচার্য্য হিরো, মাধবপুর থেকে: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সাবেক ঢাকা সিলেট মহাসড়কের পাশে নোয়াহাটি (সুরমা) মোহন ফিলিং ষ্টেশনে চোরাই তেল বিক্রির অভিযোগ উঠেছে।

সরজমিনে ওই এলাকার লোকজনদের সাথে আলাপ করে জানা যায়, মৌলভীবাজার জেলার রশিদপুর গ্যাস ফিল্ড থেকে অপরিশোধিত ডিজেল বহনকারী প্রতিদিন মোহন ফিলিং ষ্টেশনে শতশত যমুনা ট্যাঙ্কলরি জড়ো হয়। আর এসব ট্যাঙ্কলরিগুলো জড়ো হবার পর শতশত লিটার তেল চুরি হচ্ছে।

এ ষ্টেশনে তেল পাচারকারী চক্রের নিয়ন্ত্রণে রয়েছে প্রোঃ মালেক মিয়া ওরফে মোহন মিয়া ও তার ভাতিজা লিটন মিয়া সহ বেশ কয়েকজন। বিশেষ করে সন্ধ্যা থেকে সারারাত্র ব্যাপী তেল চুরির হিরিক পড়ে। বিভিন্ন সংস্থার পাশাপাশি কতিপয় অসৎ সাংবাদিককেও ম্যানেজ করে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে এক পাচারকারী এ প্রতিনিধিকে জানায়।

এ ব্যাপারে মোহন ফিলিং ষ্টেশনের প্রোঃ মালেক মিয়া ওরফে মোহন মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি শারীরিকভাবে অসুস্থ ঢাকায় চিকিৎসাধীন আছি। তার ভাতিজা লিটন মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি মালিকের অধিনে চাকুরী করি। মাস শেষে বেতন পাই। তেল চুরির বিষয়টি লিটন এড়িয়ে যান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT