1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

মাধবপুরে অবৈধ বালু পাচারকারীকে কারাদণ্ড

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯
  • ২৩৭ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জাকির হোসেন (২৭) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে এই কারাদণ্ড দেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান।

দণ্ডপ্রাপ্ত জাকির উপজেলার কাশিমনগর গ্রামের আব্বাস আলীর ছেলে।

এসিল্যান্ড মতিউর খান জানান, মাধবপুরের কুলাইচা ছড়া এলাকা থেকে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল জাকির। খবর পেয়ে ট্রাক্টর ভর্তি বালুসহ তাকে আটক করা হয়। পরবর্তীতে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযানকালে মাধবপুর থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন। পরবর্তীতে দণ্ডপ্রাপ্ত জাকিরকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT