1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

বেনাপোল ইমিগ্রেশন দালাল মুক্ত করতে সক্ষমতা দেখাচ্ছেন ইমিগ্রেশন ওসি খোরশেদ আলম

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৬৬ বার পঠিত

এম আহসানুর রহমান ইমন শার্শা (যশোর) প্রতিনিধি:দালালমুক্ত পরিবেশে চলছে বেনাপোল ইমিগ্রেশন এর কার্যক্রম। সম্প্রতি বেনাপোল চেকপোষ্টে এসবি ওসি মহসিন খান এর বদলীর সময় কিছু দালাল এর উৎপাত দেখা যায় । ওসি খোরশেদ আলম জয়েন করার পর ইমিগ্রেশন এলাকায় পরিচ্ছন্নতা ফিরে এসেছে বলে মন্তব্য করেন এলাকার সাধারন জনগন।

সুত্র জানায় বহিরাগত কিছু দালাল পাসপোর্টের কাজ আগে করে দেওয়ার কথা বলে তাদের নিকট থেকে অবৈধ উপায়ে অর্থ হাতিয়ে নিত। এ দৃশ্য ওসি খোরশেদ আলম এর নজরে আসলে তিনি ইমিগ্রেশন হাউস সহ বাহিরেও নিজে তদারকি করেন। এরপর তিনি কয়েক দফায় কয়েকজন বহিরাগত এবং পাসপোর্টযাত্রীর নিকট থেকে দালালদের হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করলে দালালদের উৎপাত কম হতে দেখা যায়। বর্তমানে ইমিগ্রেশন এর বাইরেও ভিতরে পাসপোর্টযাত্রীরা নিরাপদে কাজ করছে বলে জানায় কয়েকজন পাসপোর্ট যাত্রী।

সরেজমিনে দেখা যায় ওসি খোরশেদ আলম নিজে ইমিগ্রেশন এর প্রতিটি ডেস্কে এবং আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের বাহিরে তদারকি করছে। এবং অপরিচিত পাসপোর্টযাত্রী বাদে কেউ ঘ্রোা ফেরা করলে তাদের পরিচয় জানতে চাচ্ছে। এতে করে দালালরা সরে পড়ছে। যার ফলে দালালদের উৎপাত বাদে স্বাচ্ছন্দে ভারতগামী পাসপোর্টযাত্রীরা তাদের কাজ করছে বলে পাসপোর্ট যাত্রী রহমান মিয়া বলেন।
ওসি খোরশেদ আলম বলেন, পাসপোর্টযাত্রীদের সেবা প্রদান করা হচ্ছে ইমিগ্রেশন এর কাজ। তারা যাতে দ্রুত ইমিগ্রেশন এর সেবা পায় সেই লক্ষে তারা কাজ করে যাচ্ছে। আর এখানে বহিরাগত লোক প্রবেশ একেবারেই নিশেধ। কেউ যদি পাসপোর্টযাত্রীদের সাথে তাদের কাজ করে দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নেয় তার বিরুদ্ধে আইনগত ববস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT