1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
ত্রিমোহিনী ইউপিতে পুনরায় প্রশাসক নিয়োগ,ভোগান্তির অবসান। কয়রায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা। বিদ্যানন্দকাটি গ্রামের সমাজ সেবক নিমাই কৃষ্ণ ঘোষ আর নেই। কেশবপুর মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান। খুলনায় পরিবেশ অধিদপ্তরের অ২ হাজার ৫৪২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময়। মণিরামপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ক্যাম্পেল হাঁস ও মুরগীর বাচ্চাসহ শিক্ষা সহায়তার জন্য অর্থ বিতরণ। উপকূলের শ্যামনগরে নারীদের মাঝে লবন সহিষ্ণু গাছ বিতরণ। মুক্তাগাছায় কিশোরীদের আত্মকর্মসংস্থানে ব্র্যাক। যশোরে তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

বাংলাদেশ সফর স্থগিত করে দিয়েছে ইংল্যান্ড

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৪১১ বার পঠিত

টি-টোয়েন্টি সিরিজ শেষে অস্ট্রেলিয়া চলে যাওয়ার পর বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ডের। ঢাকায় আসবে না তারা। সিরিজ শুরুর দেড় মাস আগে ট্যুর বাতিল করেছে ইংল্যান্ড।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ডের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ।

২০ সেপ্টেম্বর থেকে শুরু করে ১১ অক্টোবর পর্যন্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি এই দুই ফরম্যাটে তিনটি করে ম্যাচ খেলার কথা ছিল ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ীদের।

কী কারণে এই ট্যুর বাতিল করা হয়েছে তা স্পষ্ট করা হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও আনুষ্ঠানিক কিছু জানা যায়নি।

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলোয়াড়দের একই সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঠাতে পারে দেশটি। ওই সময়ে বিশ্বকাপের ভেন্যুগুলোতে আইপিএলের ম্যাচ চলবে।

সেপ্টেম্বরের ২০ তারিখ থেকে মাঠে গড়ানোর কথা ছিল সিরিজের। এক দিন আগে থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিত হওয়া আসরের বাকি খেলাগুলো।

বাংলাদেশ ট্যুর বাতিল করলেও অক্টোবরের ১৪ ও ১৫ তারিখ পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্ট খেলবে ইংল্যান্ড।

চলতি বছর মে মাসে করোনাভাইরাস মহামারির কারণে স্থগিত করে দেয়া হয় আইপিএল। তিন মাস পর ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে আইপিএলের বাকি থাকা খেলাগুলো।

সংযুক্ত আরব আমিরাত ও ওমানের ৪টি ভেন্যুতে বাকি ৩০ ম্যাচ খেলার পর ১৯ অক্টোবর ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের আইপিএলের।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT