1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত। রংপুরে মিথ্যা, ভিত্তিহীন তথ্য প্রচারের  প্রতিবাদে সংবাদ সম্মেলন । সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন। কালীগঞ্জে এক নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা। মণিরামপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের একাধিক ছাত্রীর যৌন হয়রানীর অভিযোগ। সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, উদ্ধার করে হাসপাতালে ভর্তি। হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ৩। মানুষের ভালোবাসায় সিক্ত ইমদাদুল হক ইমদাদ। গাজীপুরে কৃষি জমি, জলাশয় ও পুকুর ভরাটের হিড়িক। কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার।

নাটোরে আশ্রায়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২১৯ বার পঠিত

মোঃ সোহাগ আরেফিন (নাটোর প্রতিনিধি)।

 

নাটোরের গুরুদাসপুর উপজেলায় মশিন্দা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে ২১জন উপকারভোগী নারী পেলেন উপজেলা পরিষদের সেলাই মেশিন।

 

আশ্রয়ণে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর মাধ্যমে কুটির শিল্পে প্রশিক্ষণরত নারীদের কর্মমুখী করতে উপজেলা পরিষদ অর্থায়নে ওই সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন নির্বাহী অফিসার (ইউএনও) মো.তমাল হোসেন।

 

আজ মঙ্গলবার(১০আগষ্ট) দুপুরে উপজেলার মশিন্দা ইউনিয়ন পরিষদ মিলানায়তনে ওই সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.তমাল হোসেনের সভাপতিত্বে মেঠোফোনে বক্তব্য রাখেন, প্রধান অতিথি,স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিয়োদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো.আব্দুল কুদ্দুস। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মো.আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার।

 

বক্তৃতায় বক্তারা বলেন, বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের সকল ভূমিহীন-গৃহহীনদের পর্যায়ক্রমে জমিসহ ঘর করে দিচ্ছেন। পাশাপাশি তাদের কর্মমুখী করতে নানা প্রশিক্ষণ গ্রহণ করছেন। তার সুফল আপনারা সবাই আস্তে আস্তে পাবেন।

 

এসময় আরোও উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃনিলুফা ইয়াসমিন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক বৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT