1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। কেশবপুর বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার । কেশবপুর প্রেসক্লাবে আগামী বার্ষিক সাঃ সভা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। সুন্দরবনে কোবাদক স্টেশনের অভিযানে ১৭০ কেজি কাঁকড়া সহ ৪ নৌকা জব্দ। কেশবপুরে (অসকস)-এর মাসিক সভা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী কালীগঞ্জে ইয়াবাসেবী ও বিক্রেতাসহ এক নারীসহ ছয়জনের কারাদণ্ড। বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু ।

ধামইরহাটে প্রতিবন্ধি এক গৃহবধু ধর্ষনের স্বীকার

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৫০ বার পঠিত

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ), ঃ-

নওগাঁ জেলার ধামইরহাটে এক প্রতিবন্ধি গৃৃহবধুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে ওই গৃহবধুর স্বামী বাদী হয়ে থানায় গত রবিবার রাতে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। ওই গৃহবধুর ডাক্তারী পরীক্ষা সম্পন্নের জন্য নওগাঁ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ধামইরহাট থানার মামলা সূত্রে জানা গেছে,উপজেলার খেলনা ইউনিয়নের পশ্চিম চকভবানী গ্রামের জনৈক কৃষক (৪৫) গত ২৫ জুলাই সকালে তার প্রতিবন্ধি স্ত্রী (৩০) ও তার বৃদ্ধা মা কে নিজ বাড়ীতে রেখে মাঠে কাজ করতে যায়। তার মা বাড়ির অদূরে এক আত্মীয় বাড়ীতে বেড়াতে যায়। এ সুযোগে ওই দিন দুপুর দেড়টার দিকে একই গ্রামের আমিনুল ইসলাম (৪০) তার বাড়ীতে প্রবেশ করে প্রধান দরজা বন্ধ করে প্রতিবন্ধি ওই গৃহবধুকে জোর পূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা চালায় একটি পক্ষ। কিন্তু তার কোন সমাধান না হওয়ায় গৃহবধুর স্বামী বাদী হয়ে ধামইরহাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। ঘটনার পর থেকে আসামী আমিনুল ইসলাম পলাতক রয়েছে।

এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন,প্রতিবন্ধি গৃহবধুর স্বামী বাদী হয়ে থানায় গত রবিবার ১ আগষ্ট সন্ধ্যায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। গৃহবধুর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন এবং ম্যাজিস্ট্রেটের নিকট জবানবন্দি প্রদানের জন্য আদালতে পাঠানো হয়েছে। আসামীকে ধরার জন্য পুলিশ অভিযান অব্যহত রেখেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT