1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

ধর্ষনের শিকার কিশোরী, এখন ৬ মাসের গর্ভবতী। 

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৩৫১ বার পঠিত

বাঘা(রাজশাহী)প্রতিনিধি।

রাজশাহীর বাঘায় এক কিশোরীর বিয়ের ১৫ দিনের মধ্যে ৬ মাসের গর্ভবতী হওয়ার অভিযোগ পাওয়া গেছে। থানায় শনিবার (৩১ জুলাই) ভুক্তভূগীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস পূর্বে এই কিশোরী কে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের একটি গ্রামের মাঠে ধর্ষন করা হয়েছে।

 

ভিকটিম(১৬) সাংবাদিকদের জানায়, আমার বাবা ভ্যান চালক, আমরা গরীব অসহায়,তাই বাড়ির প্বার্শে মাঠে নিয়মিত ছাগল চড়াতে ও খড়ি কুড়াতে যায়। ঘটনার ঐদিন আমি মাঠে খড়ি কুড়াতে গিয়েছিলাম তখন সোহেল আমাকে একা পেয়ে জোরপূর্বক একটি গ্যামার ক্ষেতে মধ্যে নিয়ে গিয়ে ধর্ষন করে। সোহেল একই গ্রামের মকবুলের ছেলে। আমি কান্না করলে সে আমাকে ভয় ভীতি দেখায় এবং এই বিষয়ে কাউকে কিছু বললে মারধরের হুমকি দেয়। তাই আমি ভয়ে আর কাউকে কিছু বলিনি।

 

মেয়েটির মা জানায়, গত ১৪ ই জুলাই আমার মেয়ের অন্য এক ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম। জামাই আমাদের জানায় মেয়ে অসুস্থ ডাক্তার দেখান। পরে বাঘাতে এক ক্লিনিকে পরীক্ষা করে দেখা যায় রিপোর্টে আমার মেয়ে ৬ মাস ৯ দিনের গর্ভবতী। আমার মাথা ঠিক নেই এ কথা জেনে।

 

ভিকটিম এর বাবা বলেন, গরীব মানুষ বলে কারও কাছে বিচার পাইনি। ওরা আমাদের পরিবারকে সব সময় মারধরের হুমকি দিচ্ছে ,বাড়ি থেকে বাহির হতে পারছিনা। স্থানীয় মেম্বার এর কাছে বার বার গিয়েও কোন বিচার পাইনি, চেয়ারম্যান ও করোনার জন্য বিচার শালিসে আসতে পারবে না বলেছে। তাহলে কি আমরা কোন বিচার পাব না ? বাধ্য হয়ে থানায় মামলা করি।

 

এবিষয়ে ইউনিয়নের ইউপি সদস্য মতিন বলেন, এ ঘটনার বিষয়ে আমি জানি। ঘটনাটি জটিল হওয়ায় ভুক্তভোগীদের থানায় যেতে বলেছি।

 

মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, এ ঘটনা সম্পর্কে ভুক্তভোগী মেয়ের মায়ের মুখে শুনেছি। একে-তো করোনা তারওপর বিষয়টি জটিল হওয়ায় আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি।

 

এ ঘটনায় মামলার আসামী সোহেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তার পরিবার জানিয়েছেন তাদের ছেলে এমন জঘন্য কাজ করতেই পারে না।

 

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, এবিষয়ে একটি ধর্ষন মামলা হয়েছে। অভিযান চলছে আসামীকে আটকের জন্য এবং ঐ ভিকটিম কে রাজশাহীতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT