1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ। বিলাইছড়িতে ১০ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা। কেশবপুরে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে চলছে সাজুগুজু। শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক। বিলাইছড়ি ফারুয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ৫০তম চীবর দান ও সুবর্ণজয়ন্তী উদযাপনে হাজারো মানুষের ঢল। কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ফয়সাল ও নারী বিভাগে মুক্তি প্রথম। বিলাইছড়িতে রাইংখ্যং শাখা বন বিহারে ২৪তম কঠিন চীবর দানোৎসব উদযাপন। কেশবপুরে শীতের আগমনের সাথে সাথেই আজাদ মার্কেটে শীতার্থদের ভীড়। হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রবাসীর বাড়ি ডাকাতিকালে ১৬ভরি স্বর্নালংকার, টাকা,মোবাইল ফোন সহ অর্ধকোটি টাকার মালামাল লুট।। কয়রায় ২৮ কেজি হরিণের মাংস উদ্ধার ।

থাইল্যান্ডে গভীর সমুদ্রে ডুবে গেছে চট্টগ্রামমুখী জাহাজ, উদ্ধার ১৬ বাংলাদেশি নাবিক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩৭ বার পঠিত

ডেস্ক রিপোর্ট

মালয়েশিয়া থেকে কন্টেইনারভর্তি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ডের ফুকেট উপকূলে ডুবে গেছে একটি জাহাজ।
স্থানীয় সময় শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে জাহাজটিতে থাকা ১৬ বাংলাদেশি নাবিককে নিরাপদে উদ্ধার করেছে থাই নেভির একটি দল।
দুর্ঘটনাকবলিত জাহাজটি পানামার পতাকাবাহী ‘এমভি সিলয়েড এআরসি’ বলে জানিয়েছে এটির বাংলাদেশি এজেন্ট আলভি লাইন্স বাংলাদেশ। আলভি লাইন্স বাংলাদেশের অপারেশনাল ম্যানেজার বোরহান উদ্দিন জানান, ফুকেট উপকূল থেকে ৪ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে জাহাজটি ৩০ ডিগ্রি কাত হয়ে ডুবে যায়। জাহাজটি মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে চট্টগ্রাম বন্দরে আসছিল।
তিনি বলেন, জাহাজটিতে থাকা ১৬ নাবিকের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তারা সবাই বাংলাদেশি। ক্যাপ্টেন জাহাজটিকে পরিত্যক্ত ঘোষণা করেন। নাবিকদের উদ্ধার করে ফুকেটের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। তারা সবাই সুস্থ আছেন।
কী কারণে জাহাজটি কাত হয়ে ডুবেছে তা তাৎক্ষণিকভাবে জানতে পারেননি তিনি। তবে উদ্ধার হওয়া নাবিকরা কয়েকদিনের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন বোরহান উদ্দিন। পানামার পতাকাবাহী জাহাজটি গত ৫ ফেব্রুয়ারি পোর্ট কেলাং থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেয়। সেটি ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা ছিল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT