1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত। কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান। শ্যামনগরে দলিত নারী, কিশোরী ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান। পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত। কয়রায় ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন। নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ জেলা পর্যায়ে কেশবপুর উপজেলার গৌরবোজ্জ্বল সাফল্য। কয়রায় মিথ্যা মামলায় হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন । কেশবপুরে ইটের রাস্তায় ৫০ গজের মধ্যে তিনটি স্পিড ব্রেকার: প্রায়ই ঘটছে দূর্ঘটনা। কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি জুলমাত ও বিদ্যোৎসাহী নুরুজ্জামান। কয়রায় দূর্যোগে ঝুঁকিপূর্ণ নারী-শিশুদের জন্য সুপেয় পানির দাবীতে মানববন্ধন।

ঝালকাঠিতে পুলিশ সদস্য ও খাদ্য গুদামের কর্মকর্তাসহ পাঁচ জুয়াড়ি গ্রেপ্তার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১৬৯ বার পঠিত

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে পুলিশ সদস্য, খাদ্য গুদামের কর্মকর্তা, সাবেক সেনা সদস্য সহ ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজাপুর থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার নৈকাঠি এলাকার মো. আবুল কালাম মোল্লার বাড়িতে জুয়া খেলার সময় তাদের হাতে নাতে আটক করা হয়। এ সময় বাড়ির মালিক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার পিংড়ী বামনখান এলাকার মৃত জগবন্ধু হালদারের ছেলে ও বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত পুলক চন্দ্র হালদার (৪৯), উপজেলার বাগড়ি এলাকার শামসুল সিকদারের ছেলে ও বেতাগী উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম সিকদার (৩৫), রোলা এলাকার আব্দুর রশিদ খানের ছেলে মো. হালিম খান ওরফে ডাকাত ছালাম (৫৫), সাংগর এলাকার মৃত নুরুল হক মৃধার ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল করিম বাবুল মৃধা (৫৯), সাতুরিয়া এলাকার আব্দুল সোবাহান হাওলদালারের ছেলে মো. পলাশ হাওলাদার (২৫)। তাদের কাছ থেকে মোবাইল, জুয়া খেলার নগদ ১৫,৩৮০ টাকা ও তাস জব্দ করা হয়।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্ররায় বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন পুলিশ সদস্য, একজন সাবেক সেনা সদস্য, একজন খাদ্য কর্মকর্তা, একজন ডাকাত রয়েছে। তাদের বিরুদ্ধে রাতেই জুয়া আইনে মামলা রুজু করে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT