1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত। প্রাথমিক শিক্ষা পদকে শ্যামনগরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বাবু লাল ও শ্রেষ্ঠ স্কুল খ্যাগড়াদানা। স্বাধীনতার পর কেশবপুর থানায় প্রথম নারী ওসি”র যোগদান। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে সংগীতে অংকিতা প্রথম। কেশবপুরে কচুরিপানা নিধনে অর্থ সহায়তা দিলেন এমপি অধ্যাপক মোক্তার আলী। কেশবপুরে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলায় শেষের দিন ছিল ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা। বিলাইছড়ি ও কেংড়াছড়িতে মৎস্যজীবিদের  চাউল বিতরণ । কয়রায় সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ  করলেন জেলা পরিষদের প্রশাসক । কয়রায় ভবতোষ হত্যা মামলায় গ্রেপ্তার -১।

গোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ২৩১ বার পঠিত

গোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে গোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের অন্তর্গত ১,২,৩,৭ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ সম্মেলন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তালেবুল ইসলাম তালেব, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাষক জহুরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে জাহিদুল হক আরজু, মোঃ ফরিদুল ইসলাম মুক্তা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যথাক্রমে নাসির উদ্দীন বাবলু, ফজলুল হক মোল্লা, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সফল সভাপতি উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব ইমরান হোসেন, যুবলীগ নেতা আলী ইমাম ইনোকী সহ উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

উক্ত ত্রিবার্ষিক সম্মেলনে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন জিয়া উদ্দিন সরকার। প্রথম অধিবেশের সকল কার্যক্রম সমাপ্ত করে দ্বিতীয় অধিবেশন শুরু হয়।

গোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়। উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে সকল ওয়ার্ড এর কাউন্সিলর গনের প্রত্যক্ষ সমর্থনে অর্থাৎ প্রত্যক্ষ ভোটে ও সমঝোতায় ১,২,৩,৭,৯ নং ওয়ার্ডে সভাপতি হিসেবে নির্বাচিত হন যথাক্রমে এনামুল হক, রফিকুল ইসলাম, আক্কাস আলী, শ্রী নিরঞ্জন চন্দ্র, জিয়াউর রহমান সরকার জিদ্দি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে শ্রী মানিক চন্দ্র, শাহীন কোব্বাত, শ্রী শিকেশ চন্দ্র, আলতাফ হোসেন, সাবেদ আলী বাংগি।

উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ ওয়ার্ড আওয়ামীলীগের কাউন্সিলরগণকে ধন্যবাদ জানিয়ে এবং নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকগণদের শুভেচ্ছা জানিয়ে উক্ত ত্রিবার্ষিক সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন দ্বিতীয় অধিবেশনের সভাপতি ও গোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT